মায়ের বকাঝকা ও মারধরেই ইবি ছাত্রীর আত্মহত্যা

০৩ জানুয়ারি ২০২১, ০৯:৪৪ AM

© সংগৃহীত

বকাঝকা ও মারধর করায় মায়ের ওপর অভিমান করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক ছাত্রী আত্মহত্যা করেছেন। তাঁর নাম ফাবিহা সুহা। তিনি ঝিনাইদহ শহরের আদর্শপাড়া গ্রামের বাসিন্দা ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেখ সেলিমের কন্যা ও বিশ্ববিদ্যালয়ের ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

জানা গেছে, শনিবার (২ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে নিজ বাড়িতে গলায় ফাঁস দেন তিনি। পরে পরিবারের লোকজন উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

প্রতিবেশীদের বরাত দিয়ে ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক মেহেদী হাসান জানান, ওই ছাত্রীর খালার বিবাহ বিচ্ছেদের পর থেকে বাড়িতে থাকা খালাতো বোনকে নিয়ে মায়ের সাথে প্রতিনিয়ত কথাকাটাকাটি হতো। সুহার অভিযোগ ছিল মা তাঁর থেকে তাঁর খালাতো বোনকে প্রাধান্য দিতেন। এসব নিয়ে সুহা ও তাঁর বাবার সাথে তাঁর মায়ের মাঝে মধ্যেই ঝামেলা হতো।

“সর্বশেষ শুক্রবার (১ জানুয়ারি) তাঁর মা তাঁকে বকাঝকা ও মারধর করেন। এ নিয়ে তাঁর বাবা ও মায়ের মধ্যে কলহের সৃষ্টি হয়। পারিবারিক কলহ ও মায়ের ওপর অভিমান থেকে আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে ধারণা প্রতিবেশীদের।”

তিনি আরও জানান, সুহার মা তাঁকে বকাঝকার বিষয়টি স্বীকার করেছেন। তবে এ থেকে আত্মহত্যা করতে পারে বিষয়টি ভাবতে পারেননি।

ইবির ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক শাহিদা আক্তার আশা বলেন, সুহা খুবই সৃজনশীল একটি মেয়ে ছিল। বিভাগের বিভিন্ন অনুষ্ঠানে ওর সক্রিয় অংশগ্রহণ ও নেতৃত্বের মাধ্যমে সবার খুব প্রিয় হয়ে উঠেছিল। এমন মেধাবী একজন শিক্ষার্থীর এই অকাল মৃত্যুতে আমরা খুবই মর্মাহত।

ইবির প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, আমি বিষয়টি শুনেছি। খুবই দুঃখজনক। বিশ্ববিদ্যালয় পড়ুয়া একজন শিক্ষার্থীর এমন মৃত্যু কোনোভাবেই কাম্য নয়। ঘটনাস্থলে বিভাগের শিক্ষকরা গিয়েছেন তাঁদের সাথে কথা বলেছি ও খোঁজ-খবর রাখছি।

১৮ বছর পরও বদলাল না দৃশ্যপট, রেকর্ড ১৪তমবার ফাইনালে ভারত
  • ১৪ নভেম্বর ২০২৬
এনএসইউতে বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬ পালিত
  • ১৪ নভেম্বর ২০২৬
আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান হলেন আইইউবিএটি অধ্যাপক ড. …
  • ১৪ নভেম্বর ২০২৬
ইবিতে র‍্যাগিং ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২৬ শিক্ষার্থী বহিষ্…
  • ১৪ নভেম্বর ২০২৬
নন-এমপিও শিক্ষকদের এমপিওভুক্তির সুপারিশ যাচ্ছে মন্ত্রণালয়ে
  • ১৪ নভেম্বর ২০২৬
গঙ্গার পানিবণ্টন চুক্তিতে গ্যারান্টি ও সালিশির বিধানের দাবি
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950