রিসাং ঝর্ণার পানিতে ডুবে জবি শিক্ষার্থীর মৃত্যু

৩১ ডিসেম্বর ২০২০, ০৯:৩৮ PM
মৃত জবি শিক্ষার্থী

মৃত জবি শিক্ষার্থী © টিডিসি ফটো

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার রিসাং ঝর্ণায় পা পিছলে পড়ে গভীর পানিতে ডুবে মৃত্যু হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর ।

নিহত শিক্ষার্থীর নাম অপু চন্দ্র দাশ। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ১ম বর্ষের (১৫তম ব্যাচ) শিক্ষার্থী। অপু চন্দ্র দাশের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার সদর থানার মাদাম।

জানা যায়, অপু চন্দ্র দাশ খাগড়াছড়িতে তার খালার বাড়িতে বেড়াতে এসেছিলো।এরপর খালাতো ভাই প্রিতম দেবনাথকে নিয়ে মোটরসাইকেল যোগে রিসাং ঝর্ণায় ঘুরতে বের হয়। পরে রিসাং ঝর্ণায় গোসল করতে গিয়ে অপু ও তার খালাতো ভাই প্রিতম দুজনেই গভীর পানিতে ডুবে মারা যায়।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় ঘটনা ঘটলেও রিসাং ঝর্ণার উপরের কূপে ঘটায় সংবাদ দেরিতে পৌঁছে। পুলিশ খবর পেয়ে শেষ বিকেলে মরদেহ দুটি উদ্ধার করেছে।
মাটিরাঙ্গা থানার ওসি মোহাম্মদ আলী জানান, দুপুরে দুই খালাতো ভাই মোটরসাইকেল যোগে ঝর্ণায় ঘুরতে আসে। তারা পাহাড় বেয়ে ঝর্ণার উপরের অংশে উঠে। এসময় পা পিছলে দুজন কূপে পড়ে যায়। সাঁতার না জানায় কেউ উঠতে পারেনি।

টানা সাত দিন উড়তে পারে যে বিমান, এড়াতে পারে পারমাণবিক হামলা…
  • ১২ এপ্রিল ২০২৬
নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে তেল আবিবে বিক্ষোভ, যুদ্ধ বন্ধের…
  • ১২ এপ্রিল ২০২৬
ইসলামাবাদে আলোচনা শেষে যা বললেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্…
  • ১২ এপ্রিল ২০২৬
পরমাণু ইস্যুতে ইরানের কাছ থেকে ‘সুস্পষ্ট অঙ্গীকার’ চায় যুক্…
  • ১২ এপ্রিল ২০২৬
চুক্তি ছাড়াই যুক্তরাষ্ট্রে ফিরছেন জে ডি ভ্যান্স
  • ১২ এপ্রিল ২০২৬
২২৫ শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও সংবর্ধনা দিলো মিরসরাই শিক্ষক …
  • ১২ এপ্রিল ২০২৬
close