জানুয়ারি পর্যন্ত জবি শিক্ষার্থীদের বিলম্ব ফি মওকুফ

৩১ ডিসেম্বর ২০২০, ০৫:৫১ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

আগামী জানুয়ারি মাস পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি)  শিক্ষার্থীদের বিলম্ব ফি মওকুফের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ভাইরাস পরিস্থিতি বিবেচনায় ২০২১ সালের জানুয়ারি পর্যন্ত স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থীদের সকল প্রকার বিলম্ব ফি মওকুফ করা হলো।

এর আগে গত বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান শিক্ষার্থীদের চাওয়ার প্রেক্ষিতে  বিলম্ব ফি পরিশোধের সময়সীমা বাড়ানোর আশ্বাস দেন।

উল্লেখ্য, করোনা মহামারির কারণে মার্চ থেকে ডিসেম্বর,২০২০ পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিলম্ব ফি মওকুফ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ  মওকুফের মেয়াদ শেষ হবার কথা থাকলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে জানুয়ারি,২০২১ পর্যন্ত বাড়ছে বিলম্ব ফি মওকুফের সময়সীমা।

স্পিকারের সঙ্গে ভারতের বিদায়ী হাইকমিশনারের সাক্ষাৎ
  • ১৩ এপ্রিল ২০২৬
স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে হত্যাচেষ্টার অভিযোগ
  • ১৩ এপ্রিল ২০২৬
বিসিএস পরীক্ষা আরও হার্ড করতে হবে: ডা. জাহেদ
  • ১৩ এপ্রিল ২০২৬
এসএসসির আসনবিন্যাস কীভাবে, জানাল বোর্ড
  • ১৩ এপ্রিল ২০২৬
এ্যানির সঙ্গে ধাক্কাধাক্কির ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন সাবে…
  • ১৩ এপ্রিল ২০২৬
গরমে হাঁসফাঁস জনজীবন, এসি-কুলার ছাড়াই ঘর ঠান্ডা রাখার সহজ …
  • ১৩ এপ্রিল ২০২৬