মুজিববর্ষ উপলক্ষে ববিতে শীতবস্ত্র বিতরণ

৩১ ডিসেম্বর ২০২০, ০৩:১৭ PM

© টিডিসি ফটো

মুজিববর্ষ উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

এসময় বরিশাল বিশ্ববিদ্যালয়ের দৈনিক মজুরী ভিত্তিক কর্মচারী ও এলাকার দুস্থদের মাঝে শতাধিক শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

এতে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও রেজিস্ট্রার (অ.দা.) অধ্যাপক ড. মোঃ মুহসিন উদ্দীন, শিক্ষক সমিতির সভাপতি মোঃ আরিফ হোসেন, সাধারন সম্পাদক ড. মোঃ খোরশেদ আলম, প্রক্টর ড. সুব্রত কুমার দাস, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মুহাম্মদ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সেরনিয়াবাত, বিভিন্ন বিভাগের শিক্ষকমন্ডলী, শিক্ষার্থীবৃন্দ, গ্রেড ১১-১৬ ও গ্রেড ১৭-২০ কল্যান পরিষদের নেতৃবৃন্দসহ কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উপাচার্য শীতবস্ত্র বিতরণ কর্মসূচি উদ্বোধন কালে শীতার্তসহ সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে এগিয়ে আসার আহবান জানান এবং এক্ষেত্রে সমাজের বিভিন্ন পর্যায়ের প্রাতিষ্ঠানিক, সাংগঠনিক ও ব্যক্তিপর্যায়ের উদ্যোগের উপর গুরুত্বারোপ করেন তিনি।

উপাচার্য বলেন, সকলের সম্মিলিত প্রয়াস ও প্রচেষ্টার মাধ্যমেই গড়ে উঠবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর স্বপ্নের সোনার বাংলাদেশ।

শীতবস্ত্র বিতরণ শেষে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের নবনির্মিত ‘রিমোট এন্ড সেন্সিং জিআইএস’ ও ‘মিনেরালোজি এন্ড পেট্রোলজি’ নামক ২টি ল্যাব উদ্বোধন করেন।

১৮ বছর পরও বদলাল না দৃশ্যপট, রেকর্ড ১৪তমবার ফাইনালে ভারত
  • ১৪ নভেম্বর ২০২৬
এনএসইউতে বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬ পালিত
  • ১৪ নভেম্বর ২০২৬
আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান হলেন আইইউবিএটি অধ্যাপক ড. …
  • ১৪ নভেম্বর ২০২৬
ইবিতে র‍্যাগিং ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২৬ শিক্ষার্থী বহিষ্…
  • ১৪ নভেম্বর ২০২৬
নন-এমপিও শিক্ষকদের এমপিওভুক্তির সুপারিশ যাচ্ছে মন্ত্রণালয়ে
  • ১৪ নভেম্বর ২০২৬
গঙ্গার পানিবণ্টন চুক্তিতে গ্যারান্টি ও সালিশির বিধানের দাবি
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950