বিইউপির নতুন ভিসি মেজর জেনারেল মােশফেকুর রহমান

২৯ ডিসেম্বর ২০২০, ০৯:২০ PM
মেজর জেনারেল মােঃ মােশফেকুর রহমান

মেজর জেনারেল মােঃ মােশফেকুর রহমান © টিডিসি ফটো

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ বাংলাদেশ সেনাবাহিনীর বিএ-৩১১৫ মেজর জেনারেল মােঃ মােশফেকুর রহমান, এসজিপি, এসুইউপি, এনডিসি, পিএসসি।

আগামী ৩ বছরের জন্য তাকে এ দায়িত্ব দিয়ে সোমবার (২৮ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে জারি করা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র সহকারী সচিব নীলিমা আফরোজ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এর অনুমোদনক্রমে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, আইন, ২০০৯ এর ১১ (১) ধারা অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনীর বিএ-৩১১৫ মেজর জেনারেল মােঃ মােশফেকুর রহমান, এসজিপি, এসুইউপি, এনডিসি, পিএসসিকে উক্ত বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) পদে নিমােক্ত শর্তে নিয়ােগ করা হলাে:

১) ভাইস চ্যান্সেলর হিসেবে তার নিয়ােগের মেয়াদ ৩ বছর হবে। তবে প্রযোজ্য ক্ষেত্রে তিনি নিয়মিত চাকরির বয়সপূর্তিতে মূল পদে প্রত্যাবর্তনপূর্বক অবসরগ্রহণের আনুষ্ঠানিকতা সম্পাদন শেষে উক্ত মেয়াদের অবশিষ্টাংশ পূর্ণ করবেন।

২) ভাইস চ্যান্সেলর পদে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাদি পাবেন।

৩) তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভােগ করবেন।

৪) তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন।

৫) মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়ােজনে যে কোনাে সময় এ নিয়ােগ বাতিল করতে পারবেন।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে।

১৮ বছর পরও বদলাল না দৃশ্যপট, রেকর্ড ১৪তমবার ফাইনালে ভারত
  • ১৪ নভেম্বর ২০২৬
এনএসইউতে বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬ পালিত
  • ১৪ নভেম্বর ২০২৬
আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান হলেন আইইউবিএটি অধ্যাপক ড. …
  • ১৪ নভেম্বর ২০২৬
ইবিতে র‍্যাগিং ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২৬ শিক্ষার্থী বহিষ্…
  • ১৪ নভেম্বর ২০২৬
নন-এমপিও শিক্ষকদের এমপিওভুক্তির সুপারিশ যাচ্ছে মন্ত্রণালয়ে
  • ১৪ নভেম্বর ২০২৬
গঙ্গার পানিবণ্টন চুক্তিতে গ্যারান্টি ও সালিশির বিধানের দাবি
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950