স্বাস্থ্যবিধি মেনে ৯ মাস পর ববিতে পরীক্ষা শুরু

২৮ ডিসেম্বর ২০২০, ০২:৩১ PM
ববিতে স্নাতক চূড়ান্ত (অষ্টম সেমিস্টার) পর্বের পরীক্ষা শুরু

ববিতে স্নাতক চূড়ান্ত (অষ্টম সেমিস্টার) পর্বের পরীক্ষা শুরু © টিডিসি ফটো

চলমান করোনা পরিস্থিতির দীর্ঘ নয় মাস শিক্ষা কার্যক্রম বন্ধ থাকার পর এবার বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) স্নাতক চূড়ান্ত (অষ্টম সেমিস্টার) পর্বের পরীক্ষা শুরু হয়েছে। আজ সোমবার (২৮ ডিসেম্বর) থেকে পরীক্ষা কার্যক্রম শুরু হয়।

এদিন সকাল ১০টা থেকে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের অষ্টম সেমিস্টারের স্থগিত হওয়া পরীক্ষা নেওয়া শুরু হয়। ধারাবাহিকভাবে আগামী ৩১ জানুয়ারির মধ্যে সব বিভাগের স্নাতক চূড়ান্ত পর্বের পরীক্ষা সম্পন্ন করা হবে বলে জানা গেছে।

সোমবার ৪২ জন পরীক্ষার্থীর জন্য বিশ্ববিদ্যালয়ের আলাদা তিনটি পরীক্ষাকেন্দ্র নির্ধারণ করা হয়। কেন্দ্রে প্রবেশের আগে সবার শরীরের তাপমাত্রা মেপে জীবাণুনাশক স্প্রে ও হ্যান্ড স্যানিটাইজার দেওয়া হয়।

এ বিষয়ে উপাচার্য ড. মো. ছাদেকুল আরেফিন বলেন, করোনা পরিস্থিতিতে প্রতিটি শিক্ষার্থীর জীবনের সুরক্ষা যেমন জরুরি তেমনই শিক্ষাজীবনের দীর্ঘসূত্রতা রোধ প্রয়োজন। তাই বাস্তবতা বিবেচনা করে সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়া শুরু হয়েছে।

মাকে লাইফ ইন্সুরেন্স দিয়ে বলেছিল মুগ্ধ— ‘আমি কখনো মারা গেলে…
  • ২২ মার্চ ২০২৬
‘সালামি হিসেবে আট আনা পেলেই আমরা অনেক খুশি হয়ে যেতাম’
  • ২১ মার্চ ২০২৬
দাবি আদায়ে ঈদের দিনেই মাঠে নামলেন হাসনাত আব্দুল্লাহ
  • ২১ মার্চ ২০২৬
ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের ঈদ উপহার দিলো যবিপ্রবির …
  • ২১ মার্চ ২০২৬
হবিগঞ্জে ঈদের দিনে কাবাডি ম্যাচ ঘিরে আ.লীগ-বিএনপি মিলন মেলা
  • ২১ মার্চ ২০২৬
যুক্তরাষ্ট্রের আগ্রাসন বন্ধে ব্রিকসের ‘জোরালো ভূমিকা’ চায় ত…
  • ২১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence