ক্যান্সার আক্রান্ত জবি শিক্ষার্থীকে বাঁচাতে প্রয়োজন ১২ লাখ টাকা

২৭ ডিসেম্বর ২০২০, ০২:৩২ PM
 আহম্মদ আলী

আহম্মদ আলী © ফাইল ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভূগোল ও পরিবেশ বিভাগের মাস্টার্স ২য় সেমিস্টারের শিক্ষার্থী আহম্মদ আলী কোলন ক্যান্সারে আক্রান্ত। মেধাবী এই শিক্ষার্থীকে বাঁচাতে প্রায় ১২ লাখ টাকার প্রয়োজন।

জানা গেছে, আহম্মদ আলী গত ১০ ডিসেম্বর পেটের সমস্যা নিয়ে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হয়। এরপর অবস্থার উন্নতি না হলে তাকে ১৩ ডিসেম্বর ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। সেদিনই জরুরী ভিত্তিতে অপারেশন করা হয়। এতে পেটে একাধিক টিউমার অপারেশন করা হয়। পরবর্তীতে সেই টিউমারের ‘বায়োপসি টেস্ট’ করলে কোলন ক্যান্সার কোষ শনাক্ত হয়। এতে তার এ্যাডেনোক্যার্সিনোমা, গ্রেড-২ (Adenocarcinoma, grade-2) ধরা পড়ে।

বর্তমানে সে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে সার্জারি বিভাগে ২১৮ নাম্বার ওয়ার্ডের ৯ নাম্বার বেডে চিকিৎসাধীন আছে। কয়েকদিনের মধ্যেই ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের রেডিওথেরাপি বিভাগে কেমো থেরাপি দেয়া শুরু হবে। ডাক্তারের সাথে কথা বলে জানা গেছে, তার প্রায় ৮ থেকে ১০ টি কেমো সাইকেল লাগতে পারে। এতে প্রতি কেমোতে প্রায় ৮০ হাজার টাকা এবং অন্যান্য পরীক্ষা নিরীক্ষাসহ প্রায় ১২ লাখ টাকা লাগবে।

আহম্মদ আলীর বাড়ি নাটোর জেলার লালপুর উপজেলায়। বাবা মায়ের ২ সন্তানের মধ্যে সেই বড়। ছোট ভাই এইচএসসি ১ম বর্ষের ছাত্র। তার বাবা ইটভাটার শ্রমিক। তার বাবার পক্ষে এতো টাকায় চিকিৎসা ব্যয় বহন করা সম্ভব নয়। এজন্য আহম্মদ আলীর পরিবার ও বন্ধুরা সবার কাছে মানবিক সহায়তার জন্য আবেদন জানিয়েছেন।

মানবিক সহায়তা পাঠানোর ঠিকানা
বিকাশ ও রকেট = 01744822533-5 (জবি, ১০ম ব্যাচ)
বিকাশ ও নগদ = 01517828720 (জবি, ১০ম ব্যাচ)
ইসলামী ব্যাংক বাংলাদেশ, এ.বি.এম রেজাই রাব্বী, হিসাব নং-২৬৮০৫, হেড অফিস কমপ্লেক্স, ঢাকা।

আজ থেকে স্কুল-কলেজে তিন দিনের ছুটি শুরু, দুদিন ক্লাস চলবে ম…
  • ১২ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ফল পুনর্মূল্যায়নের আবে…
  • ১২ এপ্রিল ২০২৬
ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা: ‘বড় কোনো অগ্রগতি নেই, তবে ভেঙেও য…
  • ১২ এপ্রিল ২০২৬
রাজশাহীতে আজ থেকে অ্যাপ ছাড়া মিলবে না জ্বালানি তেল
  • ১২ এপ্রিল ২০২৬
টানা সাত দিন উড়তে পারে যে বিমান, এড়াতে পারে পারমাণবিক হামলা…
  • ১২ এপ্রিল ২০২৬
নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে তেল আবিবে বিক্ষোভ, যুদ্ধ বন্ধের…
  • ১২ এপ্রিল ২০২৬
close