ব্রাহ্মণবাড়িয়া কলেজের সাবেক অধ্যক্ষ আবুল হাসান মারা গেছেন

১৭ ডিসেম্বর ২০২০, ০৯:১৫ PM
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ © ফাইল ফটো

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবুল হাসান ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার মগবাজারের নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি একপুত্র ও এক কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান।

পরিবার থেকে জানানো হয়েছে, এদিন বাদ আছর নামাজা জানাযা শেষে ঢাকায় তার লাশ দাফন করা হয়েছে।এদিকে সাবেক অধ্যক্ষ আবুল হাসান এর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের নেতৃবন্দ।

প্রেসক্লাব সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সিনিয়র সহ-সভাপতি পীযূষ কান্তি আচার্য, সহ-সভাপতি ইব্রাহিম খান শাহাদাত, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, যুগ্ম সস্পাদক রিয়াজ আহমেদ অপু, কোষাধক্ষ্য নজরুল ইসলাম শাহজাদা, দপ্তর সম্পাদক শাহজাহান সাজু, ক্রীড়া ও পাঠাগার সম্পাদক এইচ. এম. সিরাজ, সাংস্কৃতিক, তথ্য আটসিটি সম্পাদক মজিবুর রহমান খান, কার্যকরী সদস্য মনির হোসেন ও ফরহাদ হোসেন পারভেজ।

এক বিবৃতিতে নেতৃবন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার সংবাদপত্র প্রতিষ্ঠান রেকটোর সত্বাধিকারী মো. আশিকুল ইসলাম।

সড়ক অবরোধ, ছাত্র-শিক্ষক অনশনসহ কয়েকদিনে যেসব ঘটনা ঘটলো বরিশ…
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপির সদস্য হলেন ইবির বৈছাআ'র আহবায়ক সুইট
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপিতে যে পদ পেলেন জুনায়েদ-রাফে সালমানরা
  • ২০ এপ্রিল ২০২৬
শেকৃবিতে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের কমিটি ঘোষণা
  • ২০ এপ্রিল ২০২৬
‘সুরভি স্কুল’ পরিদর্শন করলেন মার্কিন বিশেষ দূত, শিশু কল্যাণ…
  • ২০ এপ্রিল ২০২৬
‘সংসদের কেনাকাটায় হরিলুট’ সংবাদ আমলে নিয়ে গঠন হচ্ছে তদন্ত ক…
  • ২০ এপ্রিল ২০২৬