শহিদ বুদ্ধিজীবী দিবসে কুবির শ্রদ্ধাঞ্জলি

১৪ ডিসেম্বর ২০২০, ০৫:২৩ PM

© টিডিসি ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার ও বঙ্গবন্ধু ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়।

আজ সোমবার (১৪ ডিসেম্বর) সকাল ১১টায় প্রথমে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে র‍্যালি নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে যাওয়া হয়। পরে বিশ্ববিদ্যালয় পরিবার এবং শাখা ছাত্রলীগের পক্ষ থেকে শহীদ মিনার এবং বঙ্গবন্ধু ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

পুষ্পস্তবক অর্পণ শেষে বঙ্গবন্ধু ভাস্কর্যের পাদদেশে বুদ্ধিজীবী দিবস পালন কমিটির আহ্বায়ক ও শিক্ষক সমিতি সভাপতি মো. রশিদুল ইসলাম শেখের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা হয়। সেখানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান ১৯৭১ সালে বুদ্ধিজীবীদের হত্যার নৃশংসতা ও মুক্তিযুদ্ধে তাদের অবদান নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। একই সাথে মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে জ্ঞান অর্জনের আধার হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র দেব, বিজ্ঞান অনুষদের ডিন ড. দুলাল চন্দ্র নন্দী, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, অর্থনীতি বিভাগের সভাপতি ড. মো. শামীমুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ ছাত্রলীগের নেতারা।

ট্যাগ: কুবি
ঢাবির নতুন প্রো-ভিসি হচ্ছেন অধ্যাপক ড. আবদুস সালাম
  • ১৩ এপ্রিল ২০২৬
এইচএসসি পাসেই চাকরি ব্র্যাকে, নেবে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট
  • ১৩ এপ্রিল ২০২৬
বিআরটি প্রকল্পে ভোগান্তি নিরসনের দাবিতে গাজীপুরে মহাসড়ক অবর…
  • ১৩ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় চৈত্রসংক্রান্তিতে দুই দিনব্যাপী খনার মেলা
  • ১৩ এপ্রিল ২০২৬
সালাহউদ্দিন আহমেদকে নিয়ে হাসনাতের স্ট্যাটাস ভাইরাল
  • ১৩ এপ্রিল ২০২৬
জনবল নিয়োগ দেবে অ্যাকশনএইড, আবেদন শেষ ২১ এপ্রিল
  • ১৩ এপ্রিল ২০২৬