কুবি শিক্ষক সমিতির নির্বাচনে সব পদে জয়ী শামিম-কামাল প্যানেল

১৪ ডিসেম্বর ২০২০, ০১:৩৫ PM
ড. মো: শামিমুল ইসলাম এবং ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন

ড. মো: শামিমুল ইসলাম এবং ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন © সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষক সমিতির ২০২১ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে ১৫টি পদেই আওয়ামীপন্থী শিক্ষক প্যানেলের একাংশ (শামীম-কামাল) পরিষদ নিরঙ্কুশ জয় লাভ করেছে। এতে সভাপতি পদে অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: শামিমুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন নির্বাচিত হয়েছেন।

রোববার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর দুইটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে ভোটগ্রহণ কার্যক্রম চলে। ভোট গণনা শেষে রাত ৯টায় ফলাফল ঘোষণা করেন নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ড. মুহ. আমিনুল ইসলাম আকন্দ।

নির্বাচিত অন্য প্রার্থীরা হলেন- সহ-সভাপতি পদে মো: সাদেকুজ্জামান, মোহাম্মদ মাকসুদুল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক মো: মোকাদ্দেস-উল-ইসলাম, কোষাধ্যক্ষ মো: আবু বকর ছিদ্দিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: রুহুল আমীন, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক শাহ একলিমুর রেজা। কার্যকরী সদস্য পদে ড. বিশ্বজিৎ চন্দ্র দেব, ড. মোহাম্মদ জুলহাস মিয়া, মো: রশিদুল ইসলাম শেখ, ড. সজল চন্দ্র মজুমদার, মো: তোফায়েল আহমেদ, মো: নাজমুল হক এবং আমান মাহবুব।

প্রসঙ্গত, এবারের শিক্ষক সমিতি নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামীপন্থি শিক্ষকদের মধ্যে বিরোধ দেখা দেয়। সে বিরোধে ফাঁটল ধরে আওয়ামীপন্থি শিক্ষকদের সংগঠন বঙ্গবন্ধু পরিষদেও। বিরোধকে কেন্দ্র করে বঙ্গবন্ধু পরিষদের দুইটি পক্ষই নির্বাচনের জন্য পাল্টাপাল্টি কমিশন করে এবং পাল্টাপাল্টি নীল দলের প্যানেল ঘোষণা করে। পরবর্তীতে গত ১০ ডিসেম্বর রাতে বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় দু’টি কমিশনকে সমন্বয় করে কমিশন পুনর্গঠন করা হয়।

চট্টগ্রাম-১৩ আসনে এনসিপিকে পাশে পাচ্ছে না জামায়াত
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপির সেই ৩ প্রার্থীর ভাগ্য নির্ধারণ আজ
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
সালাহ’র রেকর্ডে টেবিলের পাঁচে উঠল লিভারপুল
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
‘মার্কিন প্রেসিডেন্টকে খুশি করতে ইসরায়েলে গিয়ে নেচেছেন-গেয়ে…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
আজ চাঁদপুর-৩ আসনের এমপি প্রার্থীদের জনতার মুখোমুখি করছে ‘সু…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
সোনা কেনার সময় যেসব বিষয়ে জানা জরুরি
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬