৫ ঘণ্টা দাঁড়িয়ে থেকে ২২ বস্তা কাগজ পোড়ালেন বেরোবির ডিন

১২ ডিসেম্বর ২০২০, ০৩:০৬ PM

© সংগৃহীত

বিশ্ববিদ্যালয় বন্ধের মধ্যেই বিপুল পরিমাণ মূল্যবান কাগজপত্র পুড়িয়ে দিয়েছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক এবং বিজ্ঞান বিভাগের ডিন অধ্যাপক ড. আর এম হাফিজুর রহমান সেলিম। একাই দাঁড়িয়ে থেকে তিনি কাজটি করেন। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালও হয়েছে। 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, অধ্যাপক হাফিজুর রহমান বিশ্ববিদ্যালয়ে যোগদানের কিছুদিনের মধ্যেই ভারপ্রাপ্ত রেজিস্টার পদটি বাগিয়ে নেন। এরপর বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষক কর্মকর্তা কর্মচারী নিয়োগ দেওয়া হয়। পরে তাকে ওই পদ থেকে সরিয়ে দেওয়া হয়।

উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান কলিম উল্লাহর সঙ্গে সখ্যতার সুযোগে তিনি বিজ্ঞান বিভাগের ডিন পদ ছাড়াও অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক পদটি লাভ করেন। এসময় কেনা-কাটাসহ বিভিন্ন কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ ওঠে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে। এমনকি বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী অর্থ ও হিসাব দপ্তরের পরিচালকের পদটি পাওয়ার যোগ্যতা তার নেই বলে অভিযোগ ওঠে।

এরই মধ্যে কাউকে না জানিয়ে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার সময় ২২ বস্তা কাগজপত্র তিনি পুড়িয়ে দেন। যার মধ্যে বিভিন্ন অনিয়মের কাগজপত্র ও ভুয়া ভাউচারসহ অনেক কাগজ ছিল বলে জানা গেছে। 

কাগজ পোড়ানোর বিষয়টি স্বীকার করে অধ্যাপক হাফিজুর বলেন, তিনি বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে তার অধীনস্থ বিভাগগুলোর ভর্তি পরীক্ষার কাগজপত্র সংরক্ষণ করতে পারেন। প্রতি বছর গড়ে ৭/৮ হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেয়। যে রুমে এসব রাখা হয়েছিল সেখানে জায়গা হচ্ছিল না। অধীনস্থ বিভাগের শিক্ষকদের সঙ্গে আলোচনা করে কাগজ পোড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। 

তার দাবি,  ২২ বস্তা কাগজ ছিল। দুপুর ১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সময় লেগেছে পোড়াতে। ২/১ জন এসেছিলেন তারা চলে যান। তিনি একাই পুরোটা সময় ছিলেন।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক  ড. ফরিদুল ইসলাম বলেন, এভাবে কোনও কাগজ পুড়িয়ে ফেলতে হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের লিখিত অনুমতি নিতে হয়ে। সেটি তিনি নিয়েছেন কিনা জানি না।  বিজ্ঞান বিভাগের কাগজ হলে সে বিষয়ে সবার উপস্থিতিতেই পোড়ানো উচিত ছিল।

তিনি বলেন, তিনি বর্তমানে অর্থ ও হিসাব বিভাগের পরিচালকের পদে আছেন। বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী তিনি তা হতে পারেন না। 

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন অধিকার সুরক্ষা পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. মতিয়ার রহমান বলেন, গত তিন বছরে ভর্তি পরীক্ষায় বেশ কয়েকজন প্রক্সি পরীক্ষার্থী ধরা পড়েছে। এ নিয়ে মামলা হয়েছে। আরও অনেক অভিযোগ আছে। ফলে কেন তাড়াহুড়া করে কাগজ পোড়ানো হলো তা তিনিই ভালো বলতে পারবেন। 

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

 ১০ হাজার ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্র…
  • ১৪ নভেম্বর ২০২৬
আইএইচটি-ম্যাটস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ১৪ নভেম্বর ২০২৬
শিশুদেরও ডায়াবেটিস হয়, ঝুঁকি কমাতে মানুন ৫ অভ্যাস
  • ১৪ নভেম্বর ২০২৬
বিভাগের নামের আগে ‘মোঃ’ যুক্ত করে সমালোচনায় ববি
  • ১৪ নভেম্বর ২০২৬
তারকায় ঠাসা ব্রাজিলকে পাত্তাই দিল না জাপান
  • ১৪ নভেম্বর ২০২৬
এনএসইউতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশেষ আলোচনা
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950