বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে জবি নীলদলের মানববন্ধন

০৮ ডিসেম্বর ২০২০, ০৬:১৬ PM

© টিডিসি ফটো

কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে মানববন্ধনকর্মসূচি পালন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীলদল। আজ মঙ্গলবার (৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে সভাপতির বক্তব্যে নীলদলের সভাপতি অধ্যাপক ড. জাকারিয়া মিয়া বলেন, বর্তমান শিক্ষানীতির মাধ্যমে দেশবিরোধী ও স্বাধীনতাবিরোধী মন-মানসিকতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তাই আমরা বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের স্বাধীনতার পক্ষে, বঙ্গবন্ধুর আদর্শের পক্ষে, উন্নত বাংলাদেশ সৃষ্টি করবে এমন শিক্ষানীতি চাই।

তিনি আরও বলেন, বাংলাদেশের শিক্ষানীতি সার্বজনীন হতে হবে। যাতে দেশপ্রেমিক নাগরিক সৃষ্টিতে সহায়ক হয়। আমরা সরকারের কাছে জোর দাবি জানাই শিক্ষানীতির আমূল সংস্কার করে নতুন শিক্ষানীতি প্রণয়ন এবং সেটার বাস্তবায়ন করা হোক। 

এছাড়া ভাস্কর্য ভাংচুরের ঘটনায় জড়িতদের দ্রুত শাস্তি নিশ্চিত করে এই ধরনের ঘটনা যেনো আর না ঘটে সে ব্যাপারে উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান শিক্ষকরা।

কর্মসূচিতে এসময় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নূরে আলম আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শামীমা বেগমসহ নীলদলের বিভিন্ন শিক্ষক, বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।

অঘোষিত ফাইনালে অল্পতেই গুটিয়ে গেল বাংলাদেশ
  • ২১ অক্টোবর ২০২৬
কর কমিশনারের কার্যালয় ঢাকা ৬-এ বিভিন্ন গ্রেডে ৪১ পদে চাকরি,…
  • ২১ অক্টোবর ২০২৬
মৃত ব্যক্তিকেও ভোটার তালিকায় রাখার অভিযোগ, স্বচ্ছতা নিয়ে প্…
  • ২১ অক্টোবর ২০২৬
স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষার্থীদের ‘হাদিস অল…
  • ২১ অক্টোবর ২০২৬
ডিভি লটারি নিয়ে বড় দুঃসংবাদ দিল ট্রাম্প প্রশাসন
  • ২১ অক্টোবর ২০২৬
আকিজ মটরসে চাকরি, আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত
  • ২১ অক্টোবর ২০২৬