কুবি শিক্ষক সমিতির নির্বাচন: আওয়ামীপন্থীদের পাল্টাপাল্টি প্যানেল ঘোষণা

০৮ ডিসেম্বর ২০২০, ০৬:১৩ PM

© ফাইল ফটো

আসন্ন কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে পাল্টাপাল্টি নির্বাচন কমিশন ঘোষণার পর এবার পৃথক প্যানেল ঘোষণা করেছে আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন বঙ্গবন্ধু পরিষদের দুইটি অংশ। আজ মঙ্গলবার (৮ ডিসেম্বর) বিকেলে শিক্ষক লাউঞ্জে সংবাদ সম্মেলনের মাধ্যমে বঙ্গবন্ধু পরিষদের (মনিরুজ্জামান-মোকাদ্দেস) অংশ পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করে। এদিকে বঙ্গবন্ধু পরিষদের (কাজী ওমর-জিয়া) পক্ষ সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে পাল্টা প্যানেল ঘোষণা করেছে। তবে নিজেদের নীল দল বলে দাবি করেছে দুটি পক্ষই।

বঙ্গবন্ধু পরিষদের (মনিরুজ্জামান-মোকাদ্দেস) পক্ষে অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: শামিমুল ইসলামকে সভাপতি এবং একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিনকে সাধারণ সম্পাদক পদে মনোনয়ন দেয়া হয়েছে। এছাড়া এ প্যানেলের অন্যান্য প্রার্থীরা হলেন, সহ-সভাপতি- মোহাম্মদ মাকসুদুল করিম, মো: সাদেকুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক- মো: মোকাদ্দেস-উল-ইসলাম, কোষাধ্যক্ষ-মো: আবু বকর ছিদ্দিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক- মো: রুহুল আমীন, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক- শাহ একলিমুর রেজা। কার্যকরী সদস্য পদে ড. বিশ্বজিৎ চন্দ্র দেব, মো: রশিদুল ইসলাম শেখ, ড. সজল চন্দ্র মজুমদার, ড. মোহাম্মদ জুলহাস মিয়া, মো: তোফায়েল আহমেদ, মো: আমান মাহবুব এবং মো: নাজমুল হক।

অপরদিকে, বঙ্গবন্ধু পরিষদের (কাজী ওমর-জিয়া) অংশের পক্ষে নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এন এম রবিউল আউয়াল চৌধুরীকে সভাপতি এবং অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ নাসির হুসেইন কে সাধারণ সম্পাদক পদে মনোনয়ন দেয়া হয়েছে। এছাড়া এ প্যানেলের অন্যান্য প্রার্থীরা হলেন, সহ-সভাপতি-মো: আব্দুর রহমান,জিল্লুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক-মো: মাহবুবুল হক ভূঁইয়া, কোষাধ্যক্ষ মুহাম্মদ রেজাউল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক-মো: মোশারফ হোসাইন, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক- কাজী এম. আনিছুল ইসলাম। কার্যকরী সদস্য পদে ড. স্বপন চন্দ্র মজুমদার, ড. মোহাম্মদ মিজানুর রহমান, মো: জিয়া উদ্দিন, কাজী ওমর সিদ্দিকী, মো: এমদাদুল হক, হাসেনা বেগম, জয় চন্দ্র রাজবংশী।

এর আগে, গত ৩০ নভেম্বর শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের সভায় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ১৩ ডিসেম্বর নির্বাচনের লক্ষ্যে রসায়ন বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম. রায়হান উদ্দিন প্রধান নির্বাচন কমিশনার করে কমিশন গঠন করা হয়। এরপর ৩ ডিসেম্বর আগের কমিশনকে অবৈধ দাবি করে সাধারণ সম্পাদকের নেতৃত্বাধীন একাংশ নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আইনুল হককে প্রধান নির্বাচন কমিশনার করে পাল্টা আরেকটি নির্বাচন কমিশন গঠনের ঘোষণা দেন।

এদিকে ৩০ তারিখ গঠিত হওয়া কমিশনের কাছে ৩ সদস্যের আংশিক প্যানেলে মনোনয়ন জমা দিয়েছে বিএনপিপন্থী শিক্ষকরা। সাদা দলের প্রার্থীরা হলেন, সভাপতি পদে মার্কেটিং বিভাগের ড. মোহাম্মদ সোলায়মান, সাধারণ সম্পাদক পদে গণিত বিভাগের ড. মোহাম্মদ আনোয়ার হোসেন ও সদস্য পদে একই বিভাগের ড. মো: আবদুল হাকিম।

উল্লেখ্য, সম্প্রতি বঙ্গবন্ধু পরিষদের বর্তমান কমিটির বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণের অভিযোগ তুলে এবং কমিটির প্রতি অনাস্থা জানিয়ে নতুন করে গত ৬ ডিসেম্বর ৫ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করে শিক্ষকদের অপরপক্ষ। সম্প্রতি বঙ্গবন্ধু বাষ্কর্য ভাঙ্গার প্রতিবাদেও আলাদা আলাদা ব্যানারে মানববন্ধন করে তারা।

 ১০ হাজার ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্র…
  • ১৪ নভেম্বর ২০২৬
আইএইচটি-ম্যাটস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ১৪ নভেম্বর ২০২৬
শিশুদেরও ডায়াবেটিস হয়, ঝুঁকি কমাতে মানুন ৫ অভ্যাস
  • ১৪ নভেম্বর ২০২৬
বিভাগের নামের আগে ‘মোঃ’ যুক্ত করে সমালোচনায় ববি
  • ১৪ নভেম্বর ২০২৬
তারকায় ঠাসা ব্রাজিলকে পাত্তাই দিল না জাপান
  • ১৪ নভেম্বর ২০২৬
এনএসইউতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশেষ আলোচনা
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950