জাতীয় বিশ্ববিদ্যালয়

৪৩তম বিসিএসে অংশ নিতে পারবে অনার্স শেষ বর্ষের শিক্ষার্থীরা

০৮ ডিসেম্বর ২০২০, ০৩:১৯ PM

© লোগো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স শেষ বর্ষের পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীরা অ্যাপিয়ার্ড হিসেবে ৪৩তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবেন। আজ মঙ্গলবার (৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তর থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের অনার্স শেষ বর্ষের চূড়ান্ত পরীক্ষায় যেসব পরীক্ষার্থী অংশ নিয়েছেন কিন্তু এখনো করোনা মহামারীর কারণে সব পরীক্ষা শেষ করা সম্ভব হয়নি, সেসব পরীক্ষার্থীরা অ্যাপিয়ার্ড হিসেবে ৪৩তম বিসিএস পরীক্ষায় অংশ নিতে পারবেন মর্মে সিদ্ধান্ত হয়েছে। তবে যেসকল শিক্ষার্থীরা অনার্স শেষ বর্ষের পরীক্ষায় অংশ নিলেও ১ম বর্ষ, ২য় বর্ষ, তৃতীয় বর্ষের পরীক্ষায় এক বা একাধিক কোর্সে অকৃতকার্য হয়েছেন। এখনো উত্তীর্ণ হননি, তারা এই সুযোগের বাইরে থাকবেন।

এছাড়া প্রফেশনাল কোর্স (বিবিএ, সিইসি, বিএড অনার্স এবং ইসিই) এ যেসব শিক্ষার্থীরা ১ম সেমিস্টার থেকে ৭ম সেমিস্টারের সকল কোর্সে উত্তীর্ণ হয়ে ৮ম সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষায় অংশ নিয়েছেন কেবল তারাই ৪৩তম বিসিএস পরীক্ষায় অংশ নিতে পারবেন।

অঘোষিত ফাইনালে অল্পতেই গুটিয়ে গেল বাংলাদেশ
  • ২১ অক্টোবর ২০২৬
কর কমিশনারের কার্যালয় ঢাকা ৬-এ বিভিন্ন গ্রেডে ৪১ পদে চাকরি,…
  • ২১ অক্টোবর ২০২৬
মৃত ব্যক্তিকেও ভোটার তালিকায় রাখার অভিযোগ, স্বচ্ছতা নিয়ে প্…
  • ২১ অক্টোবর ২০২৬
স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষার্থীদের ‘হাদিস অল…
  • ২১ অক্টোবর ২০২৬
ডিভি লটারি নিয়ে বড় দুঃসংবাদ দিল ট্রাম্প প্রশাসন
  • ২১ অক্টোবর ২০২৬
আকিজ মটরসে চাকরি, আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত
  • ২১ অক্টোবর ২০২৬