বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে ববিতে বিক্ষোভ

০৬ ডিসেম্বর ২০২০, ০৮:০৮ PM
বরিশাল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন © টিডিসি ফটো

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মানাধীন ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় তীব্র নিদা ও প্রতিবাদ জানিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়। রবিবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আয়োজিত মানববন্ধন ও বিক্ষাভ সমাবেশ থেকে এ ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করা হয়েছে।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। এসময় বক্তব্যে রাখেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও রেজিস্ট্রার (অ.দা.) অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন, শিক্ষক সমিতির সভাপতি আরিফ হােসন, সাধারণ সম্পাদক ড. মো. খােরশেদ আলম ও সহকারি রেজিস্ট্রার বাহাউদ্দিন গােলাপ।

বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের সাথে জড়িতদের অতি দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান। মানববন্ধন শেষে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বরিশাল-ভােলা মহাসড়ক হয়ে পুনরায় বিশ্ববিদ্যালয়ের সামনে এসে শেষ হয়।

রাজধানীতে ১,৭৭১ ঈদ জামাত, জাতীয় ঈদগাহে বহু স্তরের নিরাপত্তা…
  • ১৯ মার্চ ২০২৬
আপন ভাই ও বোনকে জাকাত দেওয়া যাবে কী?
  • ১৯ মার্চ ২০২৬
৭ মুসল্লি নিয়ে ঈদের নামাজ আদায়, এলাকায় চাঞ্চল্য
  • ১৯ মার্চ ২০২৬
লঞ্চে উঠতে গিয়ে মৃত্যু, সড়কেও ঝরছে প্রাণ—নজরদারি বাড়ানোর দা…
  • ১৯ মার্চ ২০২৬
স্বামীর চিকিৎসায় সন্তান বিক্রি করতে চান স্ত্রী
  • ১৯ মার্চ ২০২৬
স্বাভাবিক মৃত্যু চাই: ডা. মাহমুদা মিতু
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence