৮ বছরে পা দিল কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি

০৬ ডিসেম্বর ২০২০, ০৬:৩৫ PM

© টিডিসি ফটো

প্রতিষ্ঠার সাত বছর পেরিয়ে ৮ বছরে পা দিল কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস)। আজ রবিবার (৬ ডিসেম্বর) নানা আয়োজনে ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে এই সাংবাদিক সংগঠন। ২০১৩ সালের এইদিনে কুবিসাস প্রাতিষ্ঠানিকভাবে অনুমোদন পায়।

আজ সকালে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা শুরু করে সংগঠনটি। সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শাহাদাত বিপ্লবের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তাহের, শিক্ষক সমিতির সভাপতি মো. রশিদুল ইসলাম শেখ, সাধারণ সম্পাদক ড. স্বপন চন্দ্র মজুমদারসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, হল প্রভোস্ট, বিভিন্ন বিভাগের শিক্ষক, শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজসহ ছাত্রলীগের নেতাকর্মীরা, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের নেতারা।

রেজিস্ট্রার অধ্যাপক ড. আবু তাহের বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্রান্তিলগ্নে সাংবাদিক সমিতি সবসময়ই সর্বোচ্চ সহায়তা করেছে। এ ধারাবাহিতা এর আগেও দেখেছি ভবিষ্যতেও দেখতে চাই। কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি এই বিশ্ববিদ্যালয়ের সুনাম দেশ ও আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে দেবে আমরা এ আশা রাখছি। সেই সাথে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সর্বাত্মক মঙ্গল কামনা করছি।

সাংবাদিক সমিতির সভাপতি তানভীর সাবিক বলেন, আমরা প্রতি বছরই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন করে থাকি। এ বছর করোনা পরিস্থিতির কারণে সেসব সম্ভব হয়নি। বিশ্ববিদ্যালয় খুললে আমরা বড় পরিসরে আবারও এ আয়োজন করব।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ফটো কন্টেস্টের ১০ বিজয়ীর নাম ঘোষণা করা হয়। এছাড়া কেক কাটা শেষে ক্যাম্পাসজুড়ে আমলকি, গাব, চালতা, বকুল, কাউফল, আম, লিচু ইত্যাদি বিভিন্ন ধরণের বৃক্ষরোপণ করা হয়। সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাথে সাংবাদিক সমিতির একটি প্রীতি ব্যাডমিন্টন ম্যাচ হওয়ার কথা রয়েছে।

 ১০ হাজার ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্র…
  • ১৪ নভেম্বর ২০২৬
আইএইচটি-ম্যাটস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ১৪ নভেম্বর ২০২৬
শিশুদেরও ডায়াবেটিস হয়, ঝুঁকি কমাতে মানুন ৫ অভ্যাস
  • ১৪ নভেম্বর ২০২৬
বিভাগের নামের আগে ‘মোঃ’ যুক্ত করে সমালোচনায় ববি
  • ১৪ নভেম্বর ২০২৬
তারকায় ঠাসা ব্রাজিলকে পাত্তাই দিল না জাপান
  • ১৪ নভেম্বর ২০২৬
এনএসইউতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশেষ আলোচনা
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950