বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে ইবিতে বিক্ষোভ

০৬ ডিসেম্বর ২০২০, ০৬:১৬ PM
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে ইবিতে বিক্ষোভ

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে ইবিতে বিক্ষোভ © টিডিসি ফটো

কুষ্টিয়া পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের ঘটানায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিক্ষোভ, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরাম ও শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করে।

কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় প্রতিবাদের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতকর্মীরা আজ রবিবার সকাল সাড়ে ১১টায় দলীয় টেন্ট থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মৃত্যুঞ্জয়ী মুজিব মুর‍্যালের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এসময় তাদের সাথে একাত্মতা প্রকাশ করে বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতি ও বঙ্গবন্ধু পরিষদ সভায় অংশগ্রহণ করেন।

সভায় উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তৌকির মাহফুজ মাসুদ, সাবেক সহ-সম্পাদক ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক শেখ মিজানুর রহমান লালন, শিশির ইসলাম বাবু, রাব্বীসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া কর্মকর্তা সমিতির নেতৃবৃন্দ।

ছাত্রলীগ নেতা শিশির ইসলাম বাবু বলেন, ‘বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। বাংলাদেশ আর বঙ্গবন্ধু একে অপরের পরিপূরক। যারা জাতির পিতার এ নেক্কারজনক কাজের দুঃসাহস দেখিয়েছে তাদের হাঁত ভেঙ্গে দেওয়া হবে। এখন আর প্রতিরোধ নয় সময় এসেছে প্রতিশোধের।’

এরপর দুপুর সাড়ে ১২টায় শিক্ষক সংগঠন শাপলা ফোরামের ব্যানারে মৃত্যুঞ্জয়ী মুজিব মুর‍্যালের পাদদেশে মানববন্ধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষকরা। মানববন্ধনে উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. কাজী আখতার হোসেন, শাপলা ফোরামের সভাপতি অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান বলেন, ‘বঙ্গবন্ধুর ভাষ্কর্য ভাঙচুরের ঘটনা পুরো জাতিকে নাড়া দিয়েছে। এখনই আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা বিরোধী এসব অপশক্তির বিরুদ্ধে অবস্থান নিতে হবে। না হলে দেশ আবারো ভয়াবহ পরিস্থিতির দিকে অগ্রসর হবে। উন্নয়নের অগ্রযাত্রায় আজ বাংলাদেশ যে দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে, সেটিকে রুখতে দেশকে অস্থিতিশীল করার জন্য একটি কু-চক্রীমহল এ ধরণের ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে।’

অবসরের ঘোষণা দিলেন আর্জেন্টিনার গোলরক্ষক সের্হিও রোমেরো
  • ১৮ মার্চ ২০২৬
নাটকীয়ভাবে ফাইনালের দুই মাস পর মরক্কোকে চ্যাম্পিয়ন ঘোষণা
  • ১৮ মার্চ ২০২৬
জানা গেল মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ, বাংলাদেশে…
  • ১৮ মার্চ ২০২৬
বাসিজ কমান্ডার সোলাইমানিকে হত্যার খবর নিশ্চিত করল ইরান
  • ১৮ মার্চ ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ‘মানহানিকর’ পোস্ট শেয়ার, বিশ্ববিদ্…
  • ১৮ মার্চ ২০২৬
‎বাহুবলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থীর
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence