বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের আশ্বাসে বেরোবি শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত

০৬ ডিসেম্বর ২০২০, ০৩:৩৯ PM

© টিডিসি ফটো

স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে পরীক্ষা নেয়ার দাবিতে প্রশাসনিক ভবনে তিনঘন্টা ব্যাপী তালা লাগিয়ে আন্দোলন করেছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাধারণ শিক্ষার্থীরা। আজ রবিবার দুপুর ১২টা থেকে তাদের এই আন্দোলন শুরু হয়।

পরে বিকাল তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ অডিও ফোনকলে সংযুক্ত হয়ে আন্দোনরত শিক্ষার্থীদের সার্কুলার হওয়া ৪৩তম বিসিএসের পরীক্ষায় অংশগ্রহণ করানোর আশ্বাস দেন। তার এই আশ্বাসের প্রেক্ষিতে আন্দোলন স্থগিত করে শিক্ষার্থীরা।

এসময় উপাচার্য বলেন, স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থীদের যাদের পরীক্ষা আটকে আছে বিসিএস আবেদনের তারিখ শেষ হওয়ার আগেই তাদের পরীক্ষা গ্রহণ করে তাদেরকে বিসিএসে অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়া হবে। এজন্য প্রতিটি বিভাগে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হবে।

আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মারুফ ভুঁইয়া বলেন, উপাচার্য স্যার আমাদেরকে পরীক্ষায় অংশগ্রহণের আশ্বাস দিয়েছেন। আমরা তার আশ্বাসে বিকাল তিনটায় আন্দোলন থেকে সরে আসি। আমরা যদি আসন্ন ৪৩তম বিসিএসে অংশগ্রহণ করতে না পারি তবে পরবর্তীতে আরো কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।

উল্লেখ্য, পরীক্ষার দাবীতে মানববন্ধনে বাংলা, ইংরেজী, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, পদার্থ, রসায়ন ও ইইই সহ বিভিন্ন বিভাগের প্রায় আড়াই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এর আগে গত ৩০ নভেম্বর করোনাভাইরাস পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে স্নাতক ও স্নাতকোত্তরের শেষ সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা নিতে প্রশাসনের আশ্বাসের সর্বশেষ অবস্থা সম্পর্কে জানাতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসনকে চিঠি দেন সাধারণ শিক্ষার্থীরা।

ইবতেদায়ি ও দাখিল বৃত্তি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে ব…
  • ১৪ নভেম্বর ২০২৬
ব্যাচেলর মডেল ২+২ (ক্লাসরুম+ইন্ডাস্ট্রি) : উচ্চশিক্ষার বাস্…
  • ১৪ নভেম্বর ২০২৬
ডিআইইউতে পুরকৌশল শিক্ষার্থীদের নিয়ে ‘সিভিস্পার্ক ১.০’ অনুষ্…
  • ১৪ নভেম্বর ২০২৬
 ১০ হাজার ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্র…
  • ১৪ নভেম্বর ২০২৬
আইএইচটি-ম্যাটস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ১৪ নভেম্বর ২০২৬
শিশুদেরও ডায়াবেটিস হয়, ঝুঁকি কমাতে মানুন ৫ অভ্যাস
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950