রেঁস্তোরায় ঝুলছে রাজশাহী কলেজছাত্রের মরদেহ

০৪ ডিসেম্বর ২০২০, ০৯:০৯ PM
শাহিন আলম শুভ

শাহিন আলম শুভ © টিডিসি ফটো

রাজশাহীর একটি রেঁস্তোরায় কলেজ শিক্ষার্থী শাহিন আলম শুভ’র (২৫) ঝুলন্ত মরাদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই শিক্ষার্থী ‘হাইড আউট ক্যাফে’ নামের রেস্তোরায় হেড বাবুচি হিসেবে কর্মরত ছিলেন।

আজ শুক্রবার (০৪ ডিসেম্বর) বিকেল তিনটার দিকে নগরীর অলোকার মোড় এলাকার ওই রেঁস্তোরার একটি কক্ষ থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত শুভ বাগমারার তাহেরপুরের নুরপুর এলাকার মাহাবুবুর রহমানের ছেলে।

শুভর সহকর্মী কাউসার জানান, শুভ রাজশাহী কলেজে ইতিহাস বিষয়ে মাস্টার্সে পড়া-শোনা করছে। শুভর আত্মহত্যার বিষয়টি তার প্রেমিকা মুঠোফোনে জানায়। এর পরে তারা দ্রুত রুমে গিয়ে দেখে দরজা বন্ধ। এর পরে তারা অনেক চেষ্টা করে দরজা খুলে শুভকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

বোয়ালিয় থানার অফিসার ইনচার্জ (ওসি) নিবারণ চন্দ্রবর্মণ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করে জানান, বিষয়টি শুনেছি। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সড়ক অবরোধ, ছাত্র-শিক্ষক অনশনসহ কয়েকদিনে যেসব ঘটনা ঘটলো বরিশ…
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপির সদস্য হলেন ইবির বৈছাআ'র আহবায়ক সুইট
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপিতে যে পদ পেলেন জুনায়েদ-রাফে সালমানরা
  • ২০ এপ্রিল ২০২৬
শেকৃবিতে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের কমিটি ঘোষণা
  • ২০ এপ্রিল ২০২৬
‘সুরভি স্কুল’ পরিদর্শন করলেন মার্কিন বিশেষ দূত, শিশু কল্যাণ…
  • ২০ এপ্রিল ২০২৬
‘সংসদের কেনাকাটায় হরিলুট’ সংবাদ আমলে নিয়ে গঠন হচ্ছে তদন্ত ক…
  • ২০ এপ্রিল ২০২৬