প্রাতিষ্ঠানিক ইমেইল, স্মার্ট আইডিসহ স্বল্পমূল্যে ইন্টারনেট পাচ্ছে ববি শিক্ষার্থীরা

০৩ ডিসেম্বর ২০২০, ০৩:০৯ PM

© টিডিসি ফটো

প্রাতিষ্ঠানিক ই-মেইল আইডি এবং স্মার্ট আইডি কার্ডসহ স্বল্পমূল্যে ইন্টারনেট পাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের(ববি) শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার(৩ ডিসেম্বর) দুপুর ১২টায় প্রাথমিকভাবে মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগ, কােস্টাল স্টাডিজ এ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগ ও সিএসই বিভাগের চেয়ারম্যানদের হাতে ই-মেইল আইডি প্রদানের মাধ্যমে এর উদ্বােধন করেন উপাচার্য প্রফেসর ড. মাে. ছাদেকুল আরেফিন।

একইভাবে পর্যায়ক্রমে বাকি বিভাগের শিক্ষার্থীদেরকেও প্রাতিষ্ঠানিক ই-মেইল আইডি প্রদান করা হবে। এর মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্বের বিভিন্ন দেশের সাথে একাডেমিক যােগাযােগ ও গবেষণা কার্যক্রম সুচারুরূপে চালিয়ে যেতে পারবে।

একই সময় উপাচার্য একাউটিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ও লােক প্রশাসন বিভাগের চেয়ারম্যানদের হাতে শিক্ষার্থীদের প্রদানের জন্য স্মার্ট আইডি কার্ড হস্তান্তর করেন।

এরইমধ্যে বিশ্ববিদ্যালয়ের ১৪টি বিভাগের শিক্ষার্থীদেরকে এ স্মার্ট আইডি কার্ড প্রদান করা হয়েছিল। বাকি বিভাগের শিক্ষার্থীদের স্মার্ট আইডি কার্ড প্রদানের কার্যক্রম পুনরায় এর মাধ্যম শুরু হলাে।

এর আগে সকাল ১১টায় উপাচার্যের সভাকক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয় এবং গ্রামীন ফােনের মধ্যে একটি সমঝােতা চুক্তি সাক্ষরিত হয়। চুক্তির আওতায় গ্রামীন ফােন ববি’র শিক্ষার্থীদেরকে স্বল্পমূল্যের ইন্টারনেট সুযােগসহ সিম প্রদান করবে। যার মাধ্যমে শিক্ষার্থীরা ২১০ টাকায় ৩০দিন মেয়াদে ৩০জিবি ইন্টারনেট এবং ৯৯ টাকায় ৩০দিন মেয়াদে ১০জিবি ইন্টারনেট ব্যবহারের সুবিধা পাবে।

এসময় বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন, রেজিস্টার (অ.দা.) প্রফেসর ড. মোঃ মুহসিন উদ্দীনসহ বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, প্রক্টর, প্রভােস্ট, পরিচালক, শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, শিক্ষকমন্ডলী, কর্মকর্তা এবং গ্রামীন ফােনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাবনায় ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা
  • ০৩ এপ্রিল ২০২৬
সেন্টমার্টিনের আকাশে রহস্যময় ড্রোন, বাড়ছে উদ্বেগ
  • ০৩ এপ্রিল ২০২৬
মার্কিন সেনাপ্রধান জেনারেল র‌্যান্ডি জর্জ বরখাস্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
অফিস সময় কমানো, দোকান বন্ধ, ইলেকট্রিক বাসসহ যে ৭ সিদ্ধান্ত …
  • ০৩ এপ্রিল ২০২৬
নকলরোধে পাবলিক পরীক্ষা আইনে আসছে কড়াকড়ি, খসড়া অনুমোদন
  • ০৩ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, মানতে হবে যেসব নির্দ…
  • ০৩ এপ্রিল ২০২৬