বিদ্যালয়ে জিয়াউর রহমানের নাম পুনর্বহালের দাবিতে জবি ছাত্রদলের বিক্ষোভ

০১ ডিসেম্বর ২০২০, ১১:২৯ AM

© টিডিসি ফটো

পুরান ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়ের’ নাম ‘পুরান মোগলটুলী উচ্চ বিদ্যালয়’  করার প্রতিবাদে ও জিয়াউর রহমানের নাম পুনর্বহালের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

আজ মঙ্গলবার(১ ডিসেম্বর) পুরান ঢাকার রায় সাহেব বাজার এলাকায় এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল শেষে ছাত্রদল নেতারা বলেন, এলাকাবাসীর মিথ্যে দোহাই দিয়ে সিটি করপোরেশন থেকে বিদ্যালয়টির নাম পরিবর্তন করেছে। ‘বিদ্যালয় থেকে নাম পরিবর্তন করলেই জিয়াউর রহমানের নাম মানুষের মন থেকে মুছে ফেলা যাবে না। অবিলম্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম পুনর্বহাল করতে হবে। না হলে ছাত্রদল রাজপথে কঠোর আন্দোলনের হুশিয়ারি দিবে।
এসময় বিক্ষোভ মিছিলে জবি শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে গতকাল ৩০ নভেম্বর স্কুলটির নতুন নামকরণ মোগলটুলী উচ্চ বিদ্যালয় করার কারণে ক্ষিপ্ত হয়ে বিএনপি নেতাকর্মীরা বিএনপি নেতা ইশরাক হোসেনে নেতৃত্বে স্কুলের সামনে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন। পরে নেতাকর্মীরা মিলে পরিবর্তিত নামফলক কালো কালি দিয়ে মুছে দেন।

জানা গেছে, ২০০৬ সালে ঢাকা সিটি করপোরেশনের তৎকালীন মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা করপোরেশনের উদ্যোগে ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়’ প্রতিষ্ঠা করেন এবং একই বছর ২৫ মার্চ উদ্বোধন করেছিলেন।

পবিত্র শবে বরাত আজ, রাতে যেভাবে ইবাদত করবেন
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
শবে বরাত উপলক্ষে ৬ আমল পালনের পরামর্শ দিলেন শায়খ আহমাদুল্লাহ
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
হাসনাত আব্দুল্লাহর ব্যানারে আগুন, প্রতিনিধির ওপর হামলা
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
রুশ তেল কিনবে না ভারত, পণ্যে ১৮ শতাংশ শুল্কের সিদ্ধান্ত ট্র…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
এপস্টাইনের সেই কুখ্যাত দ্বীপে কপারফিল্ড: যৌন শিকার তালিকা ঘ…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
ময়মনসিংহে জামায়াত আমিরের জনসভা মঙ্গলবার
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬