চবিতে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত, খুলবে না হল

৩০ নভেম্বর ২০২০, ০৯:৪৩ AM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

চলমান করোনা ভাইরাস পরিস্থিতির কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিভিন্ন বিভাগে স্থগিত হওয়া পরীক্ষাসমূহ গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। এতে প্রথমে মৌখিক ও ব্যবহারিক পরীক্ষাসমূহ নেয়া হবে। পরবর্তীতে মাস্টার্সসহ অন্যান্য বর্ষের পরীক্ষা নেয়া হবে। তবে এসময় আবাসিক হলসমূহ বন্ধ থাকবে।

রোববার(২৯ নভেম্বর) অসমাপ্ত পরীক্ষা সংক্রান্ত গঠিত কমিটির প্রথম সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, দ্বিতীয় দফায় করোনা সংক্রমণ বৃদ্ধির বিষয়টি বিবেচনায় সভায় অগ্রাধিকার ভিত্তিতে প্রথমে বিভিন্ন বিভাগের অসমাপ্ত মৌখিক পরীক্ষা ও ব্যবহারিক পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়। পরবর্তীতে মাস্টার্স, চতুর্থ বর্ষ ও অন্যান্য বর্ষের অসমাপ্ত পরীক্ষা নেয়া হবে। এক্ষেত্রে কিছু প্রক্রিয়া অনুসরণ করে পরীক্ষার চূড়ান্ত রুটিন দেয়া হবে।

এ বিষয়ে অসমাপ্ত পরীক্ষা সংক্রান্ত কমিটির সদস্য সচিব ও ভারপ্রাপ্ত প্রক্টর ড. মো. আতিকুর রহমান বলেন, কমিটির সভায় অনেকগুলো বিষয়ে আলোচনা হয়েছে। আমরা ধাপে ধাপে অসমাপ্ত পরীক্ষাগুলো নেব। অগ্রাধিকার ভিত্তিতে প্রথমে মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা নেয়া হবে। পরবর্তীতে মাস্টার্স ও চতুর্থ বর্ষসহ বাকিগুলো নেয়া হবে।

তিনি আরও বলেন, এক্ষেত্রে আমরা সভার সিদ্ধান্তগুলো কাল-পরশুর মধ্যে সংশ্লিষ্ট বিভাগগুলোতে পাঠাবো। পরবর্তীতে বিভাগীয় সভাপতি, পরীক্ষা কমিটির সভাপতি ও অনুষদ অফিস সমন্বয় করে প্রক্টর অফিসের সঙ্গে যোগাযোগ করবে। এরপর আমরা পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের সঙ্গে আলোচনা করে রুটিন দেব। আর বিভিন্ন বিভাগের পরীক্ষা এক সঙ্গে হবে না। একদিন এক বিভাগের পরীক্ষা হবে।

সাউন্ড বক্স বাজিয়ে মোটরসাইকেল চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে …
  • ২২ মার্চ ২০২৬
৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের
  • ২২ মার্চ ২০২৬
৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ খুলে দেওয়ার হুমকি ট্রাম্পের
  • ২২ মার্চ ২০২৬
কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, গুরুতর আহত এক
  • ২২ মার্চ ২০২৬
ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের সব স্কুলে সশরীরে ক্…
  • ২২ মার্চ ২০২৬
আজ ঝড় হতে পারে যেসব জেলায়
  • ২২ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence