মায়ের সঙ্গে অভিমান করে কলেজছাত্রীর আত্মহত্যা

২৩ অক্টোবর ২০২০, ০৭:২৫ PM
প্রতীকী

প্রতীকী

বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলায় এক কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ (২৩ অক্টোবর) শুক্রবার মায়ের সাথে অভিমান করে আত্মহত্যা করেছে ওই ছাত্রী বলে জানিয়েছেন গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রব হাওলাদার।

তিনি বলেন, উপজেলার বাগদা ইউনিয়নের আস্কর গ্রামের কার্তিক বৈষ্ণবের মেয়ে ও বাগধা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী কৃষ্ণা বৈষ্ণব (১৮) দুপুরে নিজ ঘরের আড়ার সাথে ফাঁস দেয়। পরিবারের লোকজন উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে চিকিৎসক ফয়সাল ফাহাদ চৌধুরী কৃষ্ণাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতাল ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে নিজ ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দেয় কলেজ ছাত্রী কৃষ্ণা বৈষ্ণব। পরিবারের সদস্যরা কৃষ্ণাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ফয়সাল ফাহাদ চৌধুরী তাকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ সুপার আব্দুর রব হাওলাদার বলেন, থানায় প্রাথমিকভাবে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। লাশ মর্গে প্রেরণ করা হবে। ময়নাতদন্তের রিপোর্ট এলে বলা যাবে আসলে ওই ছাত্রী আত্মহত্যা করেছে নাকি খুনের শিকার হয়েছেন।

মাদক সেবনে বাধা দেওয়ায় সংস্কৃতিকর্মীর ওপর হামলার অভিযোগ
  • ২২ অক্টোবর ২০২৬
দালানকোঠার শহরে অবলা প্রাণীদের মুখে হাসি ফোটান আইনজীবী বায়ে…
  • ২২ অক্টোবর ২০২৬
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল হবিগঞ্জের জসিমের
  • ২২ অক্টোবর ২০২৬
১১৭ ফোন উদ্ধার ডিবির, আইএমইআই মিলিয়ে নিতে পারবেন আপনার হারা…
  • ২২ অক্টোবর ২০২৬
এক্সে ১৫টি ভিডিও পোস্ট করেই ৪ লাখ টাকা আয়ের সুযোগ, মানতে হব…
  • ২২ অক্টোবর ২০২৬
পাবনায় অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৪, অস্ত্র ব্যবসায়ী দাবি পু…
  • ২২ অক্টোবর ২০২৬