দেশের প্রথম ক্যাম্পাস ব্লগের যাত্রা শুরু

২১ অক্টোবর ২০২০, ১১:১৫ AM
দেশের প্রথম ক্যাম্পাসভিত্তিক ব্লগ হিসেবে ‘জবিয়ানস ব্লগ’র যাত্রা শুরু

দেশের প্রথম ক্যাম্পাসভিত্তিক ব্লগ হিসেবে ‘জবিয়ানস ব্লগ’র যাত্রা শুরু © টিডিসি ফটো

দেশের প্রথম ক্যাম্পাসভিত্তিক ব্লগ হিসেবে ‘জবিয়ানস ব্লগ’ যাত্রা শুরু করেছে।  ১৫তম জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ১০টায় আনুষ্ঠানিকভাবে এ ব্লগের উদ্বোধনের ঘোষণা দেয়া হয়। নির্মাতারা এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ব্লগটি সবার জন্য উন্মুক্ত করার কথা জানান।

তারা জানান, ‘জবিয়ানস’ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত অনলাইন ভিত্তিক একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ‘জবিয়ানস ব্লগ’ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পথচলার একটি নতুন অধ্যায়। এটি দেশের ক্যাম্পাস ভিত্তিক সর্বপ্রথম ব্লগ।

উদ্যোক্তারা জানান, জবিয়ানস ব্লগের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের মুক্তচিন্তার চর্চা করতে পারবে। তবে মুক্তচিন্তার আড়ালে কোনো মতবাদ বা ধর্মবিশ্বাসের প্রতি অবজ্ঞা কিংবা আক্রমণাত্মক আচরণকে সমর্থন করা হবে না।

তারা আরও বলেন, মুক্ত চিন্তার বিকাশ ঘটিয়ে সকল শিক্ষার্থীর মুখপাত্র হিসেবে এই ব্লগটি কাজ করবে। নতুন এই উদ্যোগের পথচলায় সকলের সহযোগিতা ও পরামর্শ চেয়েছেন তারা।

জবিয়ানস ব্লগের জন্য এই ওয়েবসাইটের (https://www.jnublog.com) মাধ্যমে ভিজিট করা যাবে।

মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষায় নতুন নির্দেশনা জারি
  • ৩১ মার্চ ২০২৬
এইচএসসি পরীক্ষা কবে, জানালেন শিক্ষামন্ত্রী
  • ৩০ মার্চ ২০২৬
আবেগি জয়া আহসান অরুণোদয়, তোমায় মনে থাকবে আজীবন
  • ৩০ মার্চ ২০২৬
ভিআইপি ও পুলিশ কর্মকর্তাদের নামে ভুয়া আইডি খুলে প্রতারণা, য…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence