প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ইবি কর্মকর্তাদের ৫ লক্ষ টাকার চেক

২০ অক্টোবর ২০২০, ০৫:৪০ PM
উপাচার্যের কাছে চেক হস্তান্তর ইবি কর্মকর্তা সমিতির

উপাচার্যের কাছে চেক হস্তান্তর ইবি কর্মকর্তা সমিতির © টিডিসি ফটো

করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রদানের জন্য ৫ লক্ষ টাকার চেক হস্তান্তর করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্মকর্তা সমিতি।

মঙ্গলবার (২০ অক্টোবর ) বেলা ১১টায় উপাচার্য অধ্যাপক আব্দুস সালামের নিকট এ চেক হস্তান্তর করেন তারা।

এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শাহিনুর রহমান, রেজিস্ট্রার (ভার.) এস. এম আব্দুল লতিফ, কর্মকর্তা সমিতির সভাপতি শামছুল ইসলাম জোহা, সাধারণ সম্পাদক ও আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের মহাসচিব মীর মোর্শেদুর রহমান, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. কাজী আকতার হোসেন সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা যায়, মহামারী করোনায় আক্রান্ত মানুষের পাশে থাকার জন্য কর্মকর্তা সমিতির কর্মকর্তাদের একদিনের বেতন প্রধানমন্ত্রী ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রদানের জন্য উদ্যোগ নেয়। যেটার সমপরিমাণ অর্থ ৫ লক্ষ টাকা।

কর্মকর্তা সমিতির সভাপতি শামছুল ইসলাম জোহা বলেন, আমরা উদ্যোগটি আগে নিলেও টাকা হস্তান্তর করা হয়নি। আজকে নবনিযুক্ত উপাচার্যের কাছে আমরা চেক হস্তান্তর করেছি।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম কর্মকর্তা সমিতির এই মহতী কাজের জন্য সকল কর্মকর্তাদেরকে ধন্যবাদ জানান।

বিজয় দিবসে চার বিভাগে ‘সবার আগে বাংলাদেশ কনসার্ট’, কোনটিতে …
  • ১৪ নভেম্বর ২০২৬
বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ৩; বাসে আগুন
  • ১৪ নভেম্বর ২০২৬
বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় এখন কত নম্বরে বিল গেটস?
  • ১৪ নভেম্বর ২০২৬
পাঁচ বছরে ক্যান্সার চিকিৎসা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চায় …
  • ১৪ নভেম্বর ২০২৬
এইচএসসির ফল পুনর্মূল্যায়নের সময় নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য…
  • ১৪ নভেম্বর ২০২৬
বাংলাদেশ-পাকিস্তান নয়, শিরোপায় চোখ ভারতের
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950