ইবির নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

১৯ অক্টোবর ২০২০, ০২:৪০ PM
নিহত মনিরুল ইসলাম

নিহত মনিরুল ইসলাম © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ব্যবসায় প্রশাসন অনুষদের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে মনিরুল ইসলাম নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে ভবনের পাঁচ তলা থেকে পড়ে তার মৃত্যু হয়েছে বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে।

নিহত নির্মাণ শ্রমিক কুষ্টিয়া জেলার হরিনারায়ণপুর ইউনিয়নের খাইরুল ইসলামের ছেলে। নিহতের দুই বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে।

প্রত্যক্ষদর্শী অন্য নির্মাণ শ্রমিকদের সূত্রে জানা যায়, সোমবার সকালে ব্যবসায় প্রশাসন অনুষদের পাঁচ তলায় কাজ করছিলেন মনিরুল। এ সময় হঠাৎ পা পিছলে ছাদ থেকে নিচে পড়ে যান তিনি। পরে সেখানেই তার মৃত্যু হয়েছে বলে জানান প্রত্যক্ষদর্শী নির্মাণ শ্রমিকরা ।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. পরেশ চন্দ্র বর্ম্মণ বলেন, বিষয়টি অবহিত হওয়ার সঙ্গেই ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে নিহত শ্রমিকের লাশ দেখতে পাই। পরে পুলিশ এসে লাশটি নিয়ে যায়।

এ বিষয়ে ইবি থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, নির্মাণ শ্রমিকের লাশটি ঘটনাস্থল থেকে থানায় আনা হয়েছে। পরিবারের সদস্যদের সাথে কথা বলে লাশটি হস্তান্তর করা হবে।

পাকিস্তানে ‘শান্তি আলোচনায়’ যেসব বিষয় নিয়ে ইরানের সঙ্গে দর-…
  • ১১ এপ্রিল ২০২৬
‘আমি মামলা করি না, নিজের বিচার নিজে করি’
  • ১১ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনাকে স্বাগত জানাল হামাস
  • ১১ এপ্রিল ২০২৬
৩ দাবি: ৭২ ঘণ্টা পর অনশন ভাঙলেন শিক্ষার্থীরা
  • ১১ এপ্রিল ২০২৬
ঢাকা বোট ক্লাবে চাকরি, নিয়োগ দেবে সিনিয়র এক্সিকিউটিভ
  • ১১ এপ্রিল ২০২৬
ইরানে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাচ্ছে চীন
  • ১১ এপ্রিল ২০২৬
close