পরীক্ষা নেয়ার দাবিতে জবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের মানববন্ধন

১৮ অক্টোবর ২০২০, ০৫:২১ PM

© সংগৃহীত

অনার্স ৪র্থ বর্ষের ২য় সেমিস্টারের ফাইনাল পরীক্ষা নেওয়ার দাবিতে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। আজ রবিবার (১৮ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে স্নাতক শেষ সেমিস্টারে অধ্যায়নরত শিক্ষার্থীরা এ মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, দেশের সিনেমা হল থেকে শুরু করে সব খুলে দেওয়া হয়েছে, শুধুমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়া। একটা পরীক্ষার জন্য আমরা আটকে আছি। আমরা বিশ্ববিদ্যালয় খুলতে বলছি না, ক্যাম্পাস বন্ধ রেখেই আমাদের পরীক্ষাটা নেওয়া হোক।

তারা আরও বলেন, আমাদের ভবিষ্যত জীবন অনিশ্চয়তার মধ্যে আছে। চাকরির বাজারে আমরা পিছিয়ে পড়ছি, আমাদের ভবিষ্যত নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। বিশ্ববিদ্যালয় বন্ধ রেখে স্বাস্থ্যবিধি মেনে অন্তত আমাদের পরীক্ষাটা নেওয়া হোক।

যে কারণে পাকিস্তানকে শাস্তিতে দিতে পারবে না আইসিসি
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
রিজার্ভ ৩৩ বিলিয়ন ডলার ছাড়াল
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
১০ টাকার নতুন নোট বাজারে আসছে আজ
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর অভিযানে তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেপ…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তে স্কোয়াডে বড় পরিবর্তন আনল শ্রীলঙ্…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
চায়ের আড্ডা: তরুণদের কণ্ঠ, নতুন রাজনীতি এবং বাংলাদেশের ভবি…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬