খুবির সাংবাদিকতা ডিসিপ্লিনের প্রধানের দায়িত্বে মামুন

১৮ অক্টোবর ২০২০, ০৪:৫৯ PM
খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মামুন অর রশিদকে ফুলেল শুভেচ্ছায় বরণ

খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মামুন অর রশিদকে ফুলেল শুভেচ্ছায় বরণ © টিডিসি ফটো

খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মামুন অর রশিদকে প্রধান হিসাবে দায়িত্ব দেয়া হয়েছে। দৈনন্দিন কার্যাবলিসহ আর্থিক বিষয়াদি চালিয়ে নেয়ার জন্য পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই দায়িত্ব পালন করবেন তিনি।

গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আজ বেলা ১১ টায় তিনি এ দায়িত্ব গ্রহণ করেন। এসময় ডিসিপ্লিনের শিক্ষক ও কর্মকর্তারা তাকে ফুল দিয়ে বরণ করে নেয়।

ডিসিপ্লিন প্রধান হিসেবে যোগদান করে মামুন অর রশিদ বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাকে যে দায়িত্ব দিয়েছে তা নিষ্ঠার সাথে পালন করবো। একইসাথে বাস্তবধর্মী এবং প্রায়োগিক শিক্ষার দিকটিকে গুরুত্ব দিয়ে শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের হিসেবে গড়ে তুলবার চেষ্টা করবো।

উল্লেখ্য, গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের প্রধান (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোসাম্মাৎ হোসনে আরা গত ১২ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে যোগদান করায় তদস্থলে মামুন অর রশিদ কে এই দায়িত্ব দেওয়া হয়।

মন্ত্রিসভার বৈঠক শুরু, আলোচনায় অনলাইন ক্লাস
  • ০২ এপ্রিল ২০২৬
পূর্বাচলে ঢাবির বর্ধিত ক্যাম্পাসের দাবি স্থানীয় এমপির, জবাব…
  • ০২ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা, মানতে হবে যেসব নির্দেশন…
  • ০২ এপ্রিল ২০২৬
শ্যুটার ফয়সাল ও তার সহযোগীদের ১৪ দিনের রিমান্ডে দিল আদালত
  • ০২ এপ্রিল ২০২৬
দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় নিলেন এসিল্যান্ড
  • ০২ এপ্রিল ২০২৬
ক্রয়সংক্রান্ত জটিলতায় টিকার অভাবে হামের প্রাদুর্ভাব বাড়ায় জ…
  • ০২ এপ্রিল ২০২৬