ইবিতে শেখ রাসেলের ৫৭তম জন্মদিন পালন

১৮ অক্টোবর ২০২০, ০৩:৫৯ PM
শেখ রাসেলের ৫৭তম জন্মদিন পালন

শেখ রাসেলের ৫৭তম জন্মদিন পালন © টিডিসি ফটো

যথাযথ মর্যাদায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সর্বকনিষ্ঠ পু্ত্র শেখ রাসেলের ৫৭তম জন্মদিন পালিত হয়েছে।

দিনটি উপলক্ষে রবিবার শেখ রাসেলের স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুস সালাম। পুস্পস্তবক অর্পণ শেষে রাসেলের বিদ্রেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম কাম খতিব আ স ম শোয়াইব আহমেদ। এরপর শেখ রাসেলের ৫৭তম জন্মদিন উপলক্ষে উপাচার্য আব্দুস সালাম কেক কাটেন।

এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান, শেখ রাসেল হলের প্রভোস্ট প্রফেসর ড. মোঃ রবিউল হোসেন, প্রক্টর প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্মণ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমান হলের প্রভোস্ট প্রফেসর ড. তপন কুমার জোদ্দার, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ সহ কর্মচারী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা শেখ রাসেলের স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করে। দোয়া-মাহফিলেও অংশ নেন নেতাকর্মীরা।

হল সূত্রে জানা যায়, শেখ রাসেলের ৫৭তম জন্মদিন উপলক্ষে হলের উদ্যোগে আজ রবিবার রাত ৯টায় ভার্চুয়াল ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হবে।

শেখ রাসেল ১৯৬৪ সালের ১৮ অক্টোবর ধানমন্ডির ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকরা বঙ্গবন্ধুর সঙ্গে নির্মমভাবে তাকেও হত্যা করেছিল। তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন।

ডিআইইউ আইন বিভাগ থেকে আইনজীবী হলেন ৬২ শিক্ষার্থী
  • ১৮ মার্চ ২০২৬
চীনা দূতাবাসের উপহারকে নিজেদের যৌথ উদ্যোগ বলে প্রচার জামায়া…
  • ১৮ মার্চ ২০২৬
অবসরের ঘোষণা দিলেন আর্জেন্টিনার গোলরক্ষক সের্হিও রোমেরো
  • ১৮ মার্চ ২০২৬
নাটকীয়ভাবে ফাইনালের দুই মাস পর মরক্কোকে চ্যাম্পিয়ন ঘোষণা
  • ১৮ মার্চ ২০২৬
জানা গেল মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ, বাংলাদেশে…
  • ১৮ মার্চ ২০২৬
বাসিজ কমান্ডার সোলাইমানিকে হত্যার খবর নিশ্চিত করল ইরান
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence