চেক জালিয়াতি, ইসলামী বিশ্ববিদ্যালয় কর্মচারী গ্রেফতার

১৭ অক্টোবর ২০২০, ০৭:১৮ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

চেক জালিয়াতির মামালয় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) হাফিজুর রহমান নামে এক কর্মচারীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার বেলা ১২টায় ইবি থানা পুলিশ তাকে বিশ্ববিদ্যালয় টিএসসিসি থেকে গ্রেফতার করে। সে বিশ্ববিদ্যালয়ের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ঝাড়ুদার হিসেবে কর্মরত।

ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, ইবির ওই কর্মচারী চেক জালিয়াতির দুটি মামলায় সাজা প্রাপ্ত হয়েছে। তার গ্রেফতারি ওয়ারেন্ট জারী হয়েছে। তাকে গ্রেফতার করে কুষ্টিয়া আদালতে পাঠানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ বলেন, তার ব্যাপারে আমরা এখনো লিখিত কোন কাগজ-পত্র পাইনি। পেলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
বিশ্বকাপ দলে জায়গা পেতে নেইমারকে দুই মাসের আল্টিমেটাম আনচেল…
  • ১১ এপ্রিল ২০২৬
মঞ্চে ছাত্রদল নেতা, হল অনুষ্ঠান বয়কট করলেন ডাকসু নেতা
  • ১১ এপ্রিল ২০২৬
close