স্বল্পমূল্যে ডাটা পাচ্ছে জবি শিক্ষার্থীরা

১২ অক্টোবর ২০২০, ০২:৪৯ PM

© ফাইল ফটো

করোনাকালে অনলাইনে চলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিভিন্ন বিভাগের ক্লাস। অনলাইন ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে স্বল্পমূল্যে ইন্টারনেট ডাটা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ সোমবার (১২ অক্টোবর) গণমাধ্যমকে এ তথ্য জনান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠান রবির সঙ্গে এ সংক্রান্ত প্রাথমিক আলোচনাও শেষ হয়েছে বলে জানান তিনি।

২০০ টাকায় ৩০ জিবি ইন্টারনেট এবং ডাটা ব্যবহারের জন্য বিনামূল্যে মোবাইল সিম পাবে শিক্ষার্থীরা। আগামী ২০ অক্টোবর বিশ্ববিদ্যালয় দিবস থেকে শিক্ষার্থীরা এই সুযোগ পাবে বলে জানা গেছে।

এ ব্যাপারে উপাচার্য বলেন, অনেক শিক্ষার্থী প্রত্যন্ত অঞ্চলে আছে, কেউ নেটওয়ার্ক সমস্যা আবার কেউ ডাটা কিনতে সমস্যা হওয়ায় ক্লাসে অংশ নিতে ভোগান্তিতে পড়ছে। আমরা রবির সাথে ইতোমধ্যে প্রাথমিক আলোচনা শেষ করেছি। এতে দুই পক্ষই একমত হয়েছি। এখন অ্যামিও স্বাক্ষর করার জন্য আইনি বিষয়গুলো দেখছে আমাদের আইন বিশেষজ্ঞরা। আমরা বিশ্ববিদ্যালয় দিবস থেকে শিক্ষার্থীদের জন্য এই সুযোগ করে দেব।

তিনি আরও বলেন, দেশের যেকোনো প্রান্ত থেকে আমাদের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র দেখালে বিনামূল্যে রবির একটি সিম কার্ড পেয়ে যাবে। এটা দিয়ে ২০০ টাকায় ৩০ জিবি ইন্টারনেট তারা কিনতে পারবে।

নিরাপত্তা ত্রুটিতে লাখ লাখ সাইবার হামলার চেষ্টা, অনলাইন সেব…
  • ২৩ অক্টোবর ২০২৬
‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’—ওসির ওপর ক্ষোভ ঝাড়লেন রুমিন ফ…
  • ২৩ অক্টোবর ২০২৬
সব চেষ্টা ব্যর্থ, না ফেরার দেশে রাবি শিক্ষার্থী চেসি ত্রিপু…
  • ২৩ অক্টোবর ২০২৬
আওয়ামী লীগ নেতার ভবনে এনসিপির কার্যালয়, উদ্বোধনে মাহমুদা মি…
  • ২২ অক্টোবর ২০২৬
সৌদি আরবে হামলায় আহত ২ বাংলাদেশি, ১৩৫ ফ্লাইট বাতিলে দুর্ভোগ…
  • ২২ অক্টোবর ২০২৬
মেডিকেল সেন্টারে বিভিন্ন পদে ২৫ কর্মকর্তা নিয়োগ দেবে রাজশাহ…
  • ২২ অক্টোবর ২০২৬