ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ববি শিক্ষক সমিতির

১০ অক্টোবর ২০২০, ১২:৫৪ PM
বরিশাল বিশ্ববিদ্যালয়

বরিশাল বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি সহকারী অধ্যাপক মো: আরিফ হোসেন ও সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক ড. মো: খোরশেদ আলম স্বাক্ষরিত এক বিবৃতি তাঁরা এ দাবি জানান।

বিবৃতিতে শিক্ষকরা বলেন, আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করেছি যে, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের ঘটনা বৃদ্ধি পেয়েছে। করোনা মহামারীতে মানুষজন যখন একটা আতংকে নজিরবিহীন বাস্তবতার মধ্যে দিয়ে দিনযাপন করছে তখন এই জঘন্য ও পাশবিক ঘটনাগুলো আমাদেরকে হতবাক করেছে। এই ধরণের ঘটনাগুলো নারীদের মধ্যে নিরাপত্তাহীনতা, এক ধরণের আতংক ও সামাজিক অস্থিরতা তৈরি করছে।

বিবৃতি তাঁরা সঠিক তদন্ত, বিচার প্রক্রিয়ার দীর্ঘ সূত্রতা ও আইনের ফাঁক ফোকরের মাধ্যমে অনেক ক্ষেত্রে দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় সমাজে এই ধরণের পাশবিক কর্মকাণ্ড রোধ করা যাচ্ছে না বলে মত দেন এবং এই সামাজিক ব্যাধির বিস্তার রোধে অপরাধীর দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির বিধান, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বৃদ্ধি ও সমাজের সকল পর্যায়ের সচেতন জনগণের এগিয়ে এসে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।

ঘটনাগুলো আমলে নিয়ে দ্রুত অপরাধীকে গ্রেপ্তার করায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সাধুবাদ জানান। শুধু গ্রেপ্তার যথেষ্ট নয় এটাকে দ্রুততম সময়ের মধ্যে বিচার প্রক্রিয়া সমাপ্ত করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান তাঁরা।

বিজয় দিবসে চার বিভাগে ‘সবার আগে বাংলাদেশ কনসার্ট’, কোনটিতে …
  • ১৪ নভেম্বর ২০২৬
বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ৩; বাসে আগুন
  • ১৪ নভেম্বর ২০২৬
বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় এখন কত নম্বরে বিল গেটস?
  • ১৪ নভেম্বর ২০২৬
পাঁচ বছরে ক্যান্সার চিকিৎসা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চায় …
  • ১৪ নভেম্বর ২০২৬
এইচএসসির ফল পুনর্মূল্যায়নের সময় নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য…
  • ১৪ নভেম্বর ২০২৬
বাংলাদেশ-পাকিস্তান নয়, শিরোপায় চোখ ভারতের
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950