সন্ধ্যার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রবেশে নিষেধাজ্ঞা

০৯ অক্টোবর ২০২০, ০৫:১৯ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ক্যাম্পাসে সন্ধ্যা ছয়টার পরে শিক্ষার্থীসহ সকল জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে বিশ্ববিদ্যালয়ের কোন নোটিশ ছাড়াই প্রায় এক সপ্তাহ ধরে ক্যাম্পাসে এ নিষেধাজ্ঞা বাস্তবায়ন করতে দেখা গেছে।

বিশ্ববিদ্যালয় গেটের নিরাপত্তাকর্মীরা জানান, প্রক্টর অফিস থেকে আমাদেরকে সন্ধ্যা ছয়টা থেকে সাড়ে ছয়টার মধ্যে সবাইকে ক্যাম্পাস থেকে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এসময় থেকে সকাল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও নিরাপত্তাকর্মী ছাড়া অন্য কাউকে ক্যাম্পাসে প্রবেশ করতে নিষেধ করা হয়েছে।

ক্যাম্পাসে প্রবেশ নিষেধাজ্ঞার বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, দেশের বিভিন্ন ক্যাম্পাসে অপ্রীতিকর ঘটনা ঘটার কারণে সরকারি নির্দেশে বিশ্ববিদ্যালয় সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬:৩০টার পর বন্ধ থাকবে। তবে সারাদিন লাইব্রেরীসহ ক্যাম্পাস খোলা থাকবে। প্রবেশ নিষেধে কোন নোটিশ দেওয়া হয়েছে কিনা প্রশ্নে তিনি বলেন, নোটিশ দেবে রেজিস্ট্রার দপ্তর। তবে এখনো দিয়েছে কিনা খোঁজ নেব।

এদিকে নোটিশ ছাড়া হঠাৎ করে ক্যাম্পাসে প্রবেশাধিকার বন্ধ করায় প্রতিদিন সন্ধ্যার পর দূর থেকে আসা শিক্ষার্থীদের হতাশা প্রকাশ করেছেন।

বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী বলেন, করোনার ভেতর ঘরে বসে থাকতে থাকতে আমরা বিরক্ত হয়ে পড়েছি। সন্ধ্যার পর সামাজিক দূরত্ব বজায় রেখে আমরা ক্যাম্পাসে বন্ধুরা গল্প-গুজব করতাম। নোটিশ ছাড়াই হঠাৎ করে প্রবেশ নিষিদ্ধ করা ঠিক হয়নি। নোটিশ না দেয়ার কারণে দূর থেকে আসা যেসব শিক্ষার্থীরা বিষয়টি জানে না তারা বিপাকে পড়ছে।

বাংলা বিভাগের আরেক শিক্ষার্থী বলেন, করোনার প্রকোপ কম হওয়ায় অনেক শিক্ষার্থী ঢাকায় ফিরে আসছে। সন্ধ্যার পর তারা বন্ধুদের সাথে দেখা-সাক্ষাৎ করতে আসে। আমার জানা মতে বন্ধ ক্যাম্পাসে প্রবেশ নিষেধাজ্ঞার সরকারি নির্দেশ শুধু জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতায় কলেজগুলোতে। কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় ছাড়া অন্য কোন পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে কিনা আমার জানা নেই।

বাংলাদেশের অস্ট্রেলিয়া সফরের দিনক্ষণ চূড়ান্ত
  • ২২ মার্চ ২০২৬
কাতারে হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৬
  • ২২ মার্চ ২০২৬
হাদি তো একচুয়ালি একটা জামায়াতের প্রোডাক্ট, ওতো জঙ্গি: আসাম…
  • ২২ মার্চ ২০২৬
কুড়িগ্রামে ছেলের হাতে বাবা খুন
  • ২২ মার্চ ২০২৬
ঈদ শেষে লন্ডন গেলেন জুবাইদা রহমান
  • ২২ মার্চ ২০২৬
ঢাবিতে ছাত্রলীগের ‘জয় বাংলা’ স্লোগান, রাজু ভাস্কর্যে ‌‘কয়েক…
  • ২২ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence