একনেকে জাককানইবির ৮৪০ কোটি টাকার প্রকল্প অনুমোদন

০৭ অক্টোবর ২০২০, ০৮:৪৩ AM
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) ভৌত অবকাঠামোগত উন্নয়নের জন্য ৮৪০ কোটি ৫৬ লক্ষ টাকার একটি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। মঙ্গলবার (৬ অক্টোবর) প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউদ্দৌলাহ প্রধান বিষয়টি নিশ্চিত করেন। 

জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয়ের সংশোধনীতে প্রকল্পটির খরচ বাড়ানো হয়েছে। তবে এর সময়কাল আগের মতোই রয়েছে। সংশোধনীতে প্রকল্পে ৪৯১ কোটি ৩৪ লাখ থেকে খরচ বেড়ে ৮৪০ কোটি ৫৬ লাখ টাকা ধরা হয়েছে। ২০১৮ সালের জানয়ারি থেকে ২০২৩ সালের জুনের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।

সংশোধিত প্রকল্পের আওতায় রয়েছে- ১৪.৯৯ একর ভূমি অধিগ্রহণ, ২য় প্রশাসনিক ভবন নির্মাণ (২৯৩২ বর্গমিটার), পাঁচটি ইনস্টিটিউট, আন্তর্জাতিক ছাত্র-ছাত্রীদের শ্রেণি কক্ষ এবং আইটি স্পেস ভবন নির্মাণ (৯৯৬০ বর্গমিটার), অতিথি ভবন নির্মাণ (৮২১ বর্গমিটার), একাডেমিক ভবন নির্মাণ (৪২২৯৫ বর্গমিটার),  স্কুল ও কলেজ ভবন নির্মাণ (নার্সারী হতে দ্বাদশ পর্যন্ত) (৫৩৩৬ বর্গমিটার), একটি ছাত্র ও একটি ছাত্রী হল নির্মাণ (আসন সংখ্যা- ৮৫০+৮৫০) (১৫৯০০ বর্গমিটার+১৫৯০০ বর্গমিটার), শিক্ষক-কর্মকর্তার জন্য ইউটিলিটি ভবন নির্মাণ (১৩৪৯৮ বর্গমিটার), শিক্ষক-কর্মকর্তার জন্য আবাসিক ভবন নির্মাণ (৬৩৪৭ বর্গমিটার), ১১-২০তম গ্রেডের কর্মচারীদের জন্য টাওয়ার নির্মাণ (১২০৩২ বর্গমিটার), পরিচ্ছন্নতা কর্মীদের জন্য আবাস ভবন নির্মাণ (১৫৭৩ বর্গমিটার), মাল্টিপারপাস হল কাম টি.এস.সি কাম জিমনেসিয়াম ভবন নির্মাণ (৭৮১১ বর্গমিটার), চিকিৎসা কেন্দ্রের উর্ধ্বমুখী সম্প্রসারণ (অফিস, হাসপাতাল ও আবাসিক সুবিধা সম্বলিত) (১০১৯ বর্গমিটার), ইমাম ও মুয়াজ্জিনের আবাসনসহ মসজিদ নির্মাণ (২২৫২ বর্গমিটার), বিদ্যমান ভবনের উর্ধ্বমুখী সম্প্রসারণ (৪২৮০ বর্গমিটার), ক্যাম্পাসের চারদিকে নিরাপত্তার জন্য সবুজ বেস্টনী নির্মাণ (১৫০০ বর্গমিটার), অন্যান্য আনুষঙ্গিক নির্মাণ, মাল্টিমিডিয়া প্রজেক্টর, ল্যাপটপ, ফটোকপিয়ার সরবরাহ, ল্যাব যন্ত্রপাতি, অফিস যন্ত্রপাতি ও আসবাবপত্র সরবরাহ ইত্যাদি।

এদিকে গতকাল সভা শেষে পরিকল্পনামন্ত্রী সাংবাদিকদের জানান, একনেকে তিনটি সংশোধিত প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। তার মধ্যে রয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামো উন্নয়ন (প্রথম সংশোধন)’ প্রকল্প, পানিসম্পদ মন্ত্রণালয়ের ‘চট্টগ্রাম জেলা উপক‚লীয় এলাকার পোল্ডার নং-৬২ (পতেঙ্গা), পোল্ডার নং-৬৩/১ বি (আনোয়ারা এবং পটিয়া) পুনর্বাসন’ প্রকল্প, স্থানীয় সরকার বিভাগের ‘জরুরি ভিত্তিতে রোহিঙ্গা সংকট মোকাবিলায় মাল্টি-সেক্টর প্রকল্প’ এবং শিল্প মন্ত্রণালয়ের ‘হাতেকলমে কারিগরি প্রশিক্ষণে মহিলাদের গুরুত্ব দিয়ে বিটাকের কার্যক্রম সম্প্রসারণপূর্বক আত্মকর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্যবিমোচন (ফেজ-২)’।

শিল্প মন্ত্রণালয়ের ‘হাতেকলমে কারিগরি প্রশিক্ষণে নারীদের গুরুত্ব দিয়ে বিটাকের কার্যক্রম সম্প্রসারণপূর্বক আত্মকর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্যবিমোচন (ফেজ-২)’ নামে একটি নতুন প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে একনেক সভায়। এতে খরচ করা হবে ১২৩ কোটি ১৮ লাখ টাকা। ২০২০ সালের জুলাই থেকে ২০২৫ সালের জুনের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।

প্রকল্পের মূল কার্যক্রম হচ্ছে- সাইক্লোন শেল্টার নির্মাণ, সড়ক উন্নয়ন, সেতু নির্মাণ, কালভার্ট, মাল্টিপারপাস কমিউনিটি সেন্টার, সড়ক প্রশস্ত ও মজবুতকরণ, এফএসসিডি’র বিদ্যমান ফেসিলিটি উন্নয়ন, অগ্নিনির্বাপন যন্ত্রপাতি, পরিচালন ও মিনি পাইপে পানি সরবরাহ, পরিচালন ও রক্ষণাবেক্ষণ কমিউনিটি ল্যাট্রিন, রক্ষণাবেক্ষণসহ বায়োগ্যাস ল্যাট্রিন, ওয়াটার অপশন স্থাপন, রক্ষণাবেক্ষণসহ পয়ঃনিস্কাশন ও কঠিন ময়লা নিষ্কাশন ব্যবস্থা স্থাপন। এছাড়া বিদ্যমান টয়লেট সংস্কারসহ বাসা-বাড়িতে বায়োফিল টয়লেট স্থাপন করা হবে।

সভায় কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এবং পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক অংশগ্রহণ করেন।

দুই বিষয়কে মাথায় রেখে চলছে এইচএসসির ফল পুনর্মূল্যায়ন, সুবিধ…
  • ১৪ নভেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্র-ভারত রাষ্ট্রদূতের বৈঠকের পরপরই ঢাকায় এলেন পিটা…
  • ১৪ নভেম্বর ২০২৬
বিজয় দিবসে চার বিভাগে ‘সবার আগে বাংলাদেশ কনসার্ট’, কোনটিতে …
  • ১৪ নভেম্বর ২০২৬
বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ৩; বাসে আগুন
  • ১৪ নভেম্বর ২০২৬
বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় এখন কত নম্বরে বিল গেটস?
  • ১৪ নভেম্বর ২০২৬
পাঁচ বছরে ক্যান্সার চিকিৎসা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চায় …
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950