ইবির গণিত বিভাগের নতুন সভাপতি ড. আনিছুর রহমান

০৫ অক্টোবর ২০২০, ০৩:৫৩ PM
সহযোগী অধ্যাপক ড. আনিছুর রহমান

সহযোগী অধ্যাপক ড. আনিছুর রহমান © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) গণিত বিভাগের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. আনিছুর রহমান। এ দায়িত্ব গ্রহণের মধ্যদিয়ে তিনি বিভাগের সদ্য বিদায়ী সভাপতি অধ্যাপক ড. আবুল কাওসারের জায়গায় স্থলাভিষিক্ত হলেন।

আজ সোমবার (৫ অক্টোবর) বেলা সাড়ে চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার এস এম আব্দুল লতিফ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১ম সংবিধির সংশোধিত ১০ (১) ধারা মোতাবেক আগামী তিন বছরের জন্য সভাপতি হিসেবে ড. আনিছুর রহমানকে নিয়োগ দেওয়া হল। এ দায়িত্ব পালনের জন্য নিয়মানুযায়ী সুযোগ-সুবিধা পাবেন।

উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সভাপতি অধ্যাপক ড. আবুল কাওসারের মেয়াদ শেষ হয়।

গভীর রাতে ঢাবিতে বিসিএসের গেজেটবঞ্চিতদের অনশন থেকে ছাত্রলীগ…
  • ২৩ অক্টোবর ২০২৬
নিরাপত্তা ত্রুটিতে লাখ লাখ সাইবার হামলার চেষ্টা, অনলাইন সেব…
  • ২৩ অক্টোবর ২০২৬
‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’—ওসির ওপর ক্ষোভ ঝাড়লেন রুমিন ফ…
  • ২৩ অক্টোবর ২০২৬
সব চেষ্টা ব্যর্থ, না ফেরার দেশে রাবি শিক্ষার্থী চেসি ত্রিপু…
  • ২৩ অক্টোবর ২০২৬
আওয়ামী লীগ নেতার ভবনে এনসিপির কার্যালয়, উদ্বোধনে মাহমুদা মি…
  • ২২ অক্টোবর ২০২৬
সৌদি আরবে হামলায় আহত ২ বাংলাদেশি, ১৩৫ ফ্লাইট বাতিলে দুর্ভোগ…
  • ২২ অক্টোবর ২০২৬