জাককানইবির হাল্ট প্রাইজে সাড়ে ৮ কোটি টাকা জেতার সুযোগ

০৩ অক্টোবর ২০২০, ০১:৪৩ PM
‘হাল্ট প্রাইজ’ প্রতিযোগিতার ছবি

‘হাল্ট প্রাইজ’ প্রতিযোগিতার ছবি © টিডিসি ফটো

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) - এ তৃতীয়বারের মতো আয়োজিত হচ্ছে ‘হাল্ট প্রাইজ’ প্রতিযোগিতার অনক্যাম্পাস ক্যাম্পেইন। প্রোগ্রামটি বাস্তবায়ন করার লক্ষ্যে ইতোমধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন শুরুর ঘোষণা দিয়েছে ব্যবস্থাপনা কমিটি।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ডিরেক্টর এবং বিশ্ববিদ্যালয়ের ১১তম ব্যাচের মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী সানজিদা ইসলাম ইরা বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, প্রতিবছর আলাদা আলাদা বিষয়ের উপর ভিত্তি করে আয়োজন করা হয় হাল্ট প্রাইজ প্রতিযোগিতা। প্রতিযোগিতায় প্রতিটি দলকে একটি করে চ্যালেঞ্জের ওপর আইডিয়া জমা দিতে হয়। এ বছরের চ্যালেঞ্জ নির্ধারণ করা হয়েছে: Food for good (Transforming food into a vehicle for change).

প্রোগ্রামের বিষয়ে তিনি জানান, অনলাইনে রেজিষ্ট্রেশন চলবে ২০ অক্টোবর পর্যন্ত। শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীরা টিম গঠন করে এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। তবে প্রতি টিমে ন্যূনতম ৩ জন এবং সর্বোচ্চ ৪ জন থাকতে পারবে। 

তিনি আরো বলেন, যেহেতু করোনাভাইরাসের কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ রয়েছে তাই সবার নিরাপত্তার কথা ভেবে সম্পূর্ণ প্রোগ্রামটি অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। জাককানইবি ক্যাম্পাসে ৩টি রাউন্ডে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, বৈশ্বিক এই প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন শীর্ষ বিশ্ববিদ্যালয় যেমন- হার্ভার্ড, ক্যামব্রিজ, সাউথ ক্যালিফোর্নিয়াসহ নানা বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে থাকে। যার মাধ্যমে জাতিসংঘের চিহ্নিত সমস্যা সমাধান এবং তা বাস্তবায়নের লক্ষ্যে ব্যবসায়িক পরিকল্পনার জন্য পুরস্কার হিসেবে বিজয়ী দলকে দেওয়া হয় ১ মিলিয়ন ইউএস ডলার (সাড়ে ৮ কোটি টাকা)।

যুক্তরাষ্ট্র-ভারত রাষ্ট্রদূতের বৈঠকের পরপরই ঢাকায় এলেন পিটা…
  • ১৪ নভেম্বর ২০২৬
বিজয় দিবসে চার বিভাগে ‘সবার আগে বাংলাদেশ কনসার্ট’, কোনটিতে …
  • ১৪ নভেম্বর ২০২৬
বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ৩; বাসে আগুন
  • ১৪ নভেম্বর ২০২৬
বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় এখন কত নম্বরে বিল গেটস?
  • ১৪ নভেম্বর ২০২৬
পাঁচ বছরে ক্যান্সার চিকিৎসা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চায় …
  • ১৪ নভেম্বর ২০২৬
এইচএসসির ফল পুনর্মূল্যায়নের সময় নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950