তিন্নী হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে ইবিতে মানববন্ধন

০৩ অক্টোবর ২০২০, ০১:২৬ PM
ইবিতে তিন্নী হত্যার প্রতিবাদে মানববন্ধন

ইবিতে তিন্নী হত্যার প্রতিবাদে মানববন্ধন © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী উলফাত আরা তিন্নীর রহস্যজনক মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। আজ শনিবার বেলা সাড়ে ১১টায় প্রধান ফটকের সামনে এ মানববন্ধন করে।

এসময় শিক্ষার্থীরা মুখে কালো কাপড় বেধে নেক্কার জনক ঘটনার প্রতিবাদ জানায়। এতে এমন ঘটনার যেন পুনরাবৃত্তি চাই না, তদন্ত চাই, তদন্ত চাই, তিন্নীর রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচার চাই ইত্যাদি ব্যানার হাতে মানববন্ধন করে শিক্ষার্থীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, তিন্নীর এ রহস্য জনক মৃত্যু জাতিকে প্রশ্নবিদ্ধ করে। তাকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। আমরা প্রশাসনের কাছে এ হত্যার সুষ্ঠু তদন্ত এবং এ ঘটনার সাথে জড়িতদের সর্বোচ্চ বিচার চাই। যদি তা না হয় তাহলে এর থেকে তীব্র আন্দোলনে যাবো আমরা।

তারা বলেন, এমন ঘটনার পুনারবৃত্তি দেখতে চাই না বাংলার মানুষ। এজন্য দেশের ছাত্রসমাজকে সোচ্চার ও আন্দোলন করতে হবে। ছাত্রসমাজ ছাড়া এসব ঘটনার বিরুদ্ধে রুখে দাঁড়ালেও খুব বেশি কাজ হয় না।

মানববন্ধনে তিন্নীর ভাই রফিকুল ইসলাম বলেন, ‘‘আমার বোনকে হত্যা করা হয়েছে। আমার মতো আর কারও বোনের যেন এমন অকাল মৃত্যু না হয়। এজন্য এ ঘটনার সাথে যারা জড়িত তাদের যেন সর্বোচ্চ শাস্তি হয়।’’

মানববন্ধনে একাত্মতা হয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রমৈত্রীর নেতৃবৃন্দ এবং তিন্নীর স্বজনরাসহ শতাধিক শিক্ষার্থী মানববন্ধনে অংশগ্রহণ করেন।

প্রসঙ্গত, এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখপাড়া গ্রামের নিজ বাড়িতে আত্মহত্যা করেন ওই শিক্ষার্থী। শিক্ষার্থীর স্বজনদের অভিযোগ তার বড় বোনের সাবেক স্বামীর পাশবিক নির্যাতনের শিকার হয়ে লজ্জায় আত্মহত্যা করেছেন তিন্নি।

 

অবসরের ঘোষণা দিলেন আর্জেন্টিনার গোলরক্ষক সের্হিও রোমেরো
  • ১৮ মার্চ ২০২৬
নাটকীয়ভাবে ফাইনালের দুই মাস পর মরক্কোকে চ্যাম্পিয়ন ঘোষণা
  • ১৮ মার্চ ২০২৬
জানা গেল মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ, বাংলাদেশে…
  • ১৮ মার্চ ২০২৬
বাসিজ কমান্ডার সোলাইমানিকে হত্যার খবর নিশ্চিত করল ইরান
  • ১৮ মার্চ ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ‘মানহানিকর’ পোস্ট শেয়ার, বিশ্ববিদ্…
  • ১৮ মার্চ ২০২৬
‎বাহুবলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থীর
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence