কুবির প্রশাসনে নতুন তিন মুখ

২৮ সেপ্টেম্বর ২০২০, ১০:৩০ PM
জনি আলম, মুর্শেদ রায়হান ও রাশেদ আহমেদ

জনি আলম, মুর্শেদ রায়হান ও রাশেদ আহমেদ © টিডিসি ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সহকারী প্রক্টরসহ প্রশাসনিক ৩টি পদে রদবদল আনা হয়েছে। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের এ বিষয়টি নিশ্চিত করেছেন।

সহকারী প্রক্টর পদে নতুন নিয়োগপ্রাপ্ত হয়েছেন গণিত বিভাগের প্রভাষক মো. জনি আলম। এছাড়া কাজী নজরুল ইসলাম হল ও নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হলে আবাসিক শিক্ষক হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন যথাক্রমে প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মো. মুর্শেদ রায়হান ও অর্থনীতি বিভাগের প্রভাষক রাশেদ আহমেদ।

এ ব্যাপারে রেজিস্ট্রার বলেন, সহকারী প্রক্টর পদে একজন ও আবাসিক হলে নতুন দুই আবাসিক শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে। নিয়োগ প্রাপ্তদের নিয়োগ যোগদানের তারিখ হতে কার্যকর হবে। এছাড়া এ দায়িত্ব পালনের জন্য নিয়োগপ্রাপ্তরা বিধি অনুযায়ী আর্থিক সুবিধা পাবে।

আগামী ২ বছর পর্যন্ত নতুন নিয়োগপ্রাপ্তরা এসব পদে বহাল থাকবেন বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে।

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ জনের
  • ২৩ অক্টোবর ২০২৬
কক্সবাজারে নিখোঁজ আরও এক পর্যটকের মরদেহ উদ্ধার, নিহত বেড়ে ৫
  • ২৩ অক্টোবর ২০২৬
গভীর রাতে ঢাবিতে বিসিএসের গেজেটবঞ্চিতদের অনশন থেকে ছাত্রলীগ…
  • ২৩ অক্টোবর ২০২৬
নিরাপত্তা ত্রুটিতে লাখ লাখ সাইবার হামলার চেষ্টা, অনলাইন সেব…
  • ২৩ অক্টোবর ২০২৬
‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’—ওসির ওপর ক্ষোভ ঝাড়লেন রুমিন ফ…
  • ২৩ অক্টোবর ২০২৬
সব চেষ্টা ব্যর্থ, না ফেরার দেশে রাবি শিক্ষার্থী চেসি ত্রিপু…
  • ২৩ অক্টোবর ২০২৬