বন্ধ ক্যাম্পাসে গার্মেন্টস সমিতির নির্বাচন, কিছুই জানে না জবি প্রশাসন!

২৩ সেপ্টেম্বর ২০২০, ০৬:৩৩ PM
নির্বানের পোস্টার-ব্যানারে ছেয়ে গেছে ক্যাম্পাস

নির্বানের পোস্টার-ব্যানারে ছেয়ে গেছে ক্যাম্পাস © সংগৃহীত

আগামী শনিবার (২৬ সেপ্টেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যলয়ের (জবি) পগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে নোয়াখালী গার্মেন্টস এক্সেসোরিজ সমবায় সমিতির নির্বাচন। এ নির্বাচন উপলক্ষ্যে জবি ক্যাম্পাস পোস্টারে ছেয়ে গেছে। অথচ এ বিষয়ে কিছুই জানে না বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, পগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ পুরোপুরি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধীনে হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে না জানিয়ে নোয়াখালী গার্মেন্টস এক্সেসোরিজ সমবায় সমিতির নির্বাচন উপলক্ষে ভোট কেন্দ্র হিসেবে ভাড়া দিয়েছে পগোজ স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, নোয়াখালী গার্মেন্টস এক্সেসোরিজ সমবায় সমিতির নির্বাচন উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে ও আশপাশে ব্যানার, ফেস্টুনে ছেয়ে গেছে। এমনকি বন্ধ ক্যাম্পাসে বহিরাগত মানুষের সমাগম চোখে পড়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে অনুমতি নেওয়া হয়েছে কি না জানতে চাইলে পগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মো. মনির হোসেন বলেন, আমরা অনুমতি নিয়ে নিবো। ভিসি স্যার আমাদের হলরুম ভাড়া দেওয়ার জন্য সবসময় অনুমতি দিয়ে থাকেন। তবে ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের অনুমতি ছাড়া আর এমন হবে না।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রক্টর মোস্তফা কামাল বলেন, আমরা নির্বাচনের বিষয়ে কিছুই জানি না। এখন যেহেতু বিশ্ববিদ্যালয় বন্ধ রয়েছে এই পরিস্থিতিতে সকল প্রকার সভা, সমাবেশ বন্ধ থাকবে। কোনোভাবেই এই নির্বাচনের অনুমতি দেওয়া হবে না। আমরা ব্যবস্থা নিচ্ছি।

প্রসঙ্গত, ২০১৫-১৬ সেশন থেকে পগোজ স্কুল অ্যান্ড কলেজকে যুক্ত করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিটিউটের যাত্রা শুরু হয়েছে।

নুরের আসনে বিলুপ্ত দুই উপজেলায় বিএনপির নতুন কমিটি
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
বরগুনার দুই আসনেই জয়ের আভাস বিএনপির
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের চূড়ান্ত ভর্তি শুরু
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
তাহেরীর অফিসে প্রশাসনের তালা
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
শেরপুরে জামায়াত নেতা হত্যা: স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচনে জনগণ বিএনপিকে লাল কার্ড দেখাবে: মহিউদ্দিন খান
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬