জবি শিক্ষক সমিতির বিবৃতি

ভিসির দায়িত্বে রেজিস্ট্রার, বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসনের সম্পূর্ণ পরিপন্থী

২৩ সেপ্টেম্বর ২০২০, ১২:০৫ AM

© ফাইল ফটো

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) রেজিস্ট্রারকে উপাচার্যের রুটিন দায়িত্ব প্রদানের ঘটনায় নিন্দা জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। সমিতির নেতারা বলছেন, একজন প্রশাসনিক কর্মকর্তাকে উপাচার্যের দায়িত্ব হিসেবে নিয়োগাদেশ বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন ও মর্যাদার সম্পূর্ণ পরিপন্থী।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নূর আলম আবদুল্লাহ ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শামিমা বেগম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় হলো জ্ঞান বিতরণ ও জ্ঞান সৃষ্টির স্থান। কাজেই একজন প্রতিথযশা শিক্ষাবিদ হবেন উপাচার্য, যিনি জ্ঞান বিতরণ ও জ্ঞান সৃষ্টির নেতৃত্বদানের মাধ্যমে জাতিকে সামনের দিকে এগিয়ে নেবেন। একজন কর্মকর্তার পক্ষে এই কাজটি কোনোভাবেই সম্ভবপর না এবং একজন প্রশাসনিক কর্মকর্তাকে উপাচার্যের দায়িত্ব হিসেবে নিয়োগাদেশ বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন ও মর্যাদার সম্পূর্ণ পরিপন্থী।

বিবৃতিতে আরও বলা হয়, একজন প্রশাসনিক কর্মকর্তাকে শেকৃবির উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করার আদেশ প্রদানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এবং অবিলম্বে নিয়োগাদেশ বাতিলপূর্বক প্রত্যাহার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানায়।

প্রসঙ্গত, গত ২০ সেপ্টেম্বর শেকৃবির শূন্য থাকা উপাচার্যের পদে রেজিস্ট্রার শেখ রেজাউল করিমকে উপাচার্য রুটিন দায়িত্ব প্রদান করে শিক্ষা মন্ত্রণালয়।

ফের চালু হচ্ছে এনইআইআর, অবৈধ ও অনিবন্ধিত মোবাইল ফোনের ভবিষ্…
  • ২৩ অক্টোবর ২০২৬
সকালের নাশতায় ভাত খাওয়া কতটা স্বাস্থ্যকর?
  • ২৩ অক্টোবর ২০২৬
অপ্রতীমকে হত্যা মামলায় চারজনের বিরুদ্ধে চার্জশিট, পুলিশের ত…
  • ২৩ অক্টোবর ২০২৬
২২ জনকে চাকরির সুযোগ দেবে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়
  • ২৩ অক্টোবর ২০২৬
এমপিকে নিরাপত্তা দেয়নি পুলিশ, ওসির সঙ্গে তর্কে জড়ালেন রুমিন…
  • ২৩ অক্টোবর ২০২৬
পাঞ্জাবির হাতা ভাঁজ করে নামাজ পড়া কি জায়েজ, যা বললেন শায়খ আ…
  • ২৩ অক্টোবর ২০২৬