জাককানইবি’র অগ্নিবীণা হলে হাউজ টিউটর নিয়োগ

২২ সেপ্টেম্বর ২০২০, ০৭:২৩ PM
সহকারী অধ্যাপক মো. অলি উল্লাহ ও জাককানইব’র লোগো

সহকারী অধ্যাপক মো. অলি উল্লাহ ও জাককানইব’র লোগো © টিডিসি ফটো

ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) অগ্নিবীণা আবাসিক ছাত্র হলে নতুন হাউজ টিউটর নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।

নতুন নিয়োগ পাওয়া হাউজ টিউটর হলেন, বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. অলি উল্লাহ। আগামী দুই বছরের জন্য তিনি অগ্নিবীণা হলের হাউজ টিউটর হিসেবে দায়িত্ব পালন করবেন।

এ প্রসঙ্গে ড. মো. হুমায়ুন কবীর জানান, লোক প্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. অলি উল্লাহকে অগ্নিবীণা হলের হাউজ টিউটর হিসেবে নিয়োগের জন্য চিঠি দেওয়া হয়েছে। যোগদানের তারিখ হতে আগামী দুই বছর তিনি এই দায়িত্ব পালন করবেন এবং বিধি মোতাবেক দায়িত্ব ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।

চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে দুই দিনে ১৯ ফ্লাইট বাতিল
  • ০৬ এপ্রিল ২০২৬
আকিজ বশির গ্রুপ নিয়োগ দেবে এক্সিকিউটিভ, আবেদন শেষ ১৫ এপ্রিল
  • ০৬ এপ্রিল ২০২৬
বিএনপি চেয়ারম্যানের সিএসএফ দলের সদস্য তারিক এবার ছাত্রদলের …
  • ০৬ এপ্রিল ২০২৬
কুড়িগ্রামে প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত শিক্ষকদের পুনর্বহালের প্…
  • ০৬ এপ্রিল ২০২৬
প্রাথমিক শিক্ষকদের পে-স্কেল কাঠামো নিয়ে আলোচনা চলছে: ববি হা…
  • ০৬ এপ্রিল ২০২৬
ড. ইউনূসসহ সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল ন…
  • ০৬ এপ্রিল ২০২৬
close