বেরোবি ছাত্রের উপর সন্ত্রাসী হামলা, হাসপাতালে ভর্তি

২১ সেপ্টেম্বর ২০২০, ১১:০৬ PM
বেরোবি শিক্ষার্থীর উপর হামলা

বেরোবি শিক্ষার্থীর উপর হামলা © টিডিসি ফটো

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ছাত্র সোহানুর রহমান শাহিনের উপর সন্ত্রাসী হামলা হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাকে বগুড়া জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার প্রাথমিক চিকিৎসা চলছে।

আজ সোমবার (২১ সেপ্টেম্বর) বিকালে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নিজ এলাকায় এ ঘটনা ঘটে। হামলার শিকার সোহানুর রহমান শাহিন বিশ্ববিদ্যালয়ে ১১তম ব্যাচের শিক্ষার্থী।

শাহিনের বড় ভাই শাকিল হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত পাঁচদিন আগে শাহিনের নিজ এলাকায় সিনিয়র-জুনিয়রিটিকে কেন্দ্র করে শাহিনের সঙ্গে একজনের কথা কাটাকাটি হয়। এরপর শাহিন শাসন করার চেষ্টা করলে শাহিনের সাথে দুর্ব্যবহার করে ছেলেটির পরিবারের লোকেরা।

শাকিল বলেন, এ বিষয়টি এলাকার বয়োজ্যেষ্ঠ মানুষরা ঠিকঠাক করে দিলেও হঠাৎ আজ সোমবার বিকেল সাড়ে পাঁচটায় তাড়াশ উপজেলা চত্বরে শাহিনের উপর হত্যার উদ্দ্যেশে অতর্কিতভাবে সন্ত্রাসী হামলা চালায় আনিস ও রাশিদুল। এরপর তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পরিস্থিতি খারাপ হয়। ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে পাঠান। শাহীনের মাথায় আঘাতের স্থানে আটটি সেলাই করা হয়েছে।

আজ থেকে নতুন সময়সূচিতে খোলা থাকবে রাজধানীর শপিংমল
  • ২৩ অক্টোবর ২০২৬
কে সি মডেল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকসহ ৫০ জনকে নিয়োগ
  • ২৩ অক্টোবর ২০২৬
সাজেকে আন্দোলনকারীদের ওপর সেনাবাহিনীর গুলিবর্ষণের নিন্দা ছা…
  • ২৩ অক্টোবর ২০২৬
কেন বারবার উত্তর কোরিয়ার নেতা কিম জং আনের মৃত্যুর গুজব ওঠে?
  • ২৩ অক্টোবর ২০২৬
টুপটুপ রিসোর্টে আগুন ছড়িয়ে পড়ে কীভাবে, তদন্তে উঠে এল যেসব ত…
  • ২৩ অক্টোবর ২০২৬
আসামি ধরে থানায় ফেরার পথে সড়কে ঝরল বিএনপি নেতা ও এসআইয়ের প্…
  • ২৩ অক্টোবর ২০২৬