গাইবান্ধা সরকারি মহিলা কলেজ স্থানান্তরের প্রতিবাদে বিক্ষোভ

১৯ সেপ্টেম্বর ২০২০, ১০:১৮ PM

© টিডিসি ফটো

গাইবান্ধায় সরকারি মহিলা কলেজ শহরের বাইরে স্থানান্তরের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা ছাত্র ইউনিয়ন। আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) কলেজ গেটে বিক্ষোভ সমাবেশ করে সংগঠনটি।

গাইবান্ধা জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি পংকোজ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, জেলার সাধারণ সম্পাদক ওয়ারেছ সরকার, সহ-সভাপতি তাহমিদ চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মৈত্রীয় হাসান জয়িতা, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রবি। এসময় সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, ছাত্র ইউনিয়ন গাইবান্ধা জেলার সাবেক সভাপতি তপন দেবনাথ।

সমাবেশে বক্তারা বলেন, রাস্তা প্রশস্তকরণের জন্য কলেজ স্থানান্তর করা প্রয়োজন তবে মুল শহরের মধ্যে অনেক সরকারি পরিত্যাক্ত জায়গা আছে যেখানে অনায়াসে কলেজ স্থানান্তর করা যায়। কিন্তু সেটি না করে ছাত্রীদের ঝুঁকিতে ফেলে একটি স্বার্থান্বেসী মহল তাদের স্বার্থে শহরের বাইরে কলেজ স্থানান্তরের চেষ্টা চালাচ্ছে। এ ষড়যন্ত্র গাইবান্ধাবাসীকে রুখে দাঁড়ানোর আহবান জানান বক্তারা।

৭ পদে শিক্ষকসহ ২১ জনকে নিয়োগ দেবে সেনা পাবলিক স্কুল ও কলেজ
  • ২৩ অক্টোবর ২০২৬
দোকান ‘দখল’ ও মারধরের অভিযোগ, ঢাকা কলেজ ছাত্রদলের তিন নেতার…
  • ২৩ অক্টোবর ২০২৬
নতুন পদ পেলেন হাসনাত-সারজিস-পাটওয়ারী-আসিফ, এনসিপির কেন্দ্রী…
  • ২৩ অক্টোবর ২০২৬
সড়কে প্রাণ হারালেন মাভাবিপ্রবির সাবেক শিক্ষার্থী এসআই মিজান…
  • ২৩ অক্টোবর ২০২৬
এআইইউবিতে শিক্ষক নিয়োগ, আবেদন অনলাইনে 
  • ২৩ অক্টোবর ২০২৬
দেশের বাজারে ফের কমল স্বর্ণের দাম, ভরিতে কত?
  • ২৩ অক্টোবর ২০২৬