শিক্ষক নিয়োগ নিয়ে বেরোবির পক্ষে সুপ্রীম কোর্টের রায়

১৭ সেপ্টেম্বর ২০২০, ০১:৩৭ PM

© ফাইল ফটো

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মঞ্জুর আরিফ ও অন্যান্য আবেদনকারী ইস্যুকৃত একটি শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে হাইকোর্ট ডিভিশনে রিট আবেদন করেন। মামলায় (রিট নং ৬৪২৫/২০১৮) প্রদানকৃত স্টে অর্ডার বাতিল চেয়ে করা সিভিল লিভ টু আপিল মামলায় বেরোবি’র পক্ষে রায় দিয়েছেন সুপ্রিম কোর্ট।

যার ফলে গত ৩ এপ্রিল ২০১৮ তারিখে ইস্যুকৃত নিয়োগ বিজ্ঞপ্তি যার স্মারক নং (বেরোবি/রেজি/পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি/২০১৮/৮৪০১) এর সকল কার্যক্রমে ন্যায্য অধিকার অক্ষুন্ন রেখে বিশ্ববিদ্যালয়ের পক্ষে গত মঙ্গলবার এ রায় দিয়েছেন। উক্ত রায়টি সংশ্লিষ্ট সকলের উপর বর্তাবে বলে জানানো হয়েছে।

বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর।

উল্লেখ্য, গত ৬ জুন ২০১৮ তারিখে মঞ্জুর আরিফ উক্ত রিটের শুনানিকালে মহামান্য হাইকোর্ট ডিভিশন আপাতদৃষ্টিতে তাদের ভুলভাবে উপস্থাপনকৃত আরজির প্রেক্ষিতে নিয়োগ বিজ্ঞপ্তিটি স্থগিত করে অন্তর্বতীকালীন আদেশ প্রদান করেন।

ওই আদেশে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংক্ষুব্ধ হয়ে বেরোবি’র উপাচার্য প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহর নির্দেশক্রমে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সিভিল পিটিশন লিভ টু আপিল (সিপিএলএ নং ২৯৭০/২০১৮) দায়ের করে। এরই প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট বেরোবির পক্ষে রায় প্রদান করেন।

পদক্ষেপে ১১ জনের চাকরি, বেতনের সাথে থাকছে অন্যান্য সুযোগ-সু…
  • ২৩ অক্টোবর ২০২৬
মেরি স্টোপস বাংলাদেশে জনবল নিয়োগ, আবেদন ই-মেইলে
  • ২৩ অক্টোবর ২০২৬
৭ পদে শিক্ষকসহ ২১ জনকে নিয়োগ দেবে সেনা পাবলিক স্কুল ও কলেজ
  • ২৩ অক্টোবর ২০২৬
দোকান ‘দখল’ ও মারধরের অভিযোগ, ঢাকা কলেজ ছাত্রদলের তিন নেতার…
  • ২৩ অক্টোবর ২০২৬
নতুন পদ পেলেন হাসনাত-সারজিস-পাটওয়ারী-আসিফ, এনসিপির কেন্দ্রী…
  • ২৩ অক্টোবর ২০২৬
সড়কে প্রাণ হারালেন মাভাবিপ্রবির সাবেক শিক্ষার্থী এসআই মিজান…
  • ২৩ অক্টোবর ২০২৬