টাইফয়েড কেড়ে নিল জবি ছাত্র ইমরানকে

১৪ সেপ্টেম্বর ২০২০, ০২:৪৮ PM
ইমরান পাভেল

ইমরান পাভেল © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর ‍মৃত্যু হয়েছে। আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে সলিমুল্লাহ মেডিকেল কলেজ হসপিটালে (মিডফোর্ড) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তার বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জের উপজেলায়। সে বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ তৃতীয় বর্ষের (১৩ ব্যাচ) ছাত্র। তার নাম ইমরান পাভেল।

জানা যায়, গত ৭ দিন ধরে টাইফয়েড জ্বরে আক্রান্ত ছিলো সে। এছাড়াও হার্টের সমস্যা ছিলো তার। টিউশনি করার জন্য করোনার মধ্যেই ঢাকায় চলে আসে। সেখান থেকেই টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়।

ইমরানের মৃত্যুতে ক্যাম্পাসে শোকের ছাড়া নেমে এসেছে। তার মৃ্ত্যুতে শোক জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. গোলাম মোস্তফা।

তিনি বলেন, করোনার কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থীর মারা যাওয়ার ব্যাপারটি আমি জানতে পারিনি, তবে তার মৃত্যুতে আমরা গভীভাবে শোকাহত। আমি তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

আজ থেকে স্কুল-কলেজে তিন দিনের ছুটি শুরু, দুদিন ক্লাস চলবে ম…
  • ১২ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ফল পুনর্মূল্যায়নের আবে…
  • ১২ এপ্রিল ২০২৬
ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা: ‘বড় কোনো অগ্রগতি নেই, তবে ভেঙেও য…
  • ১২ এপ্রিল ২০২৬
রাজশাহীতে আজ থেকে অ্যাপ ছাড়া মিলবে না জ্বালানি তেল
  • ১২ এপ্রিল ২০২৬
টানা সাত দিন উড়তে পারে যে বিমান, এড়াতে পারে পারমাণবিক হামলা…
  • ১২ এপ্রিল ২০২৬
নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে তেল আবিবে বিক্ষোভ, যুদ্ধ বন্ধের…
  • ১২ এপ্রিল ২০২৬
close