বরিশাল বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ার প্রবর্তনের সিদ্ধান্ত

১৩ সেপ্টেম্বর ২০২০, ০৯:১০ PM

© ফাইল ফটো

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) “বঙ্গবন্ধু চেয়ার” প্রবর্তনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৬৭তম সভায় সর্বসম্মতি ক্রমে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

ববি উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় “বঙ্গবন্ধু চেয়ার” প্রবর্তনের নিমিত্তে নীতিমালা প্রণয়নে ৪ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

কমিটির আহবায়ক করা হয়েছে উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। কমিটির সদস্য-সচিব করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন কমিটির অন্য সদস্যরা হলেন, বরিশালের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. অমিতাভ সরকার, আইন বিভাগের সহকারী অধ্যাপক সুপ্রভাত হালদার।

সভায় বক্তারা বলেন, “বঙ্গবন্ধু চেয়ার” প্রতিষ্ঠার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর জীবন, কর্ম, রাজনৈতিক দর্শন, মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন বিষয়ক গবেষণা ও একাডেমিক কার্যক্রমকে এগিয়ে নেওয়ার লক্ষে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সভায় চলমান মুজিব বর্ষের মধ্যেই ববিতে “বঙ্গবন্ধু চেয়ার” এর কার্যক্রম শুরুর আশাবাদ ব্যক্ত করা হয়।

রাজশাহীতে ৯ম পে স্কেলের গেজেট জারির দাবিতে মানববন্ধন
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বাগেরহাটে বিএনপি ও ইসলামী আন্দোলনের অর্ধশতাধিক নেতাকর্মীর জ…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
কারাগার থেকে ফাঁসির আসামি পালানোর মামলায় গ্রেপ্তার ২
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
মেহেরপুরে চাঁদার দাবিতে বোমাসদৃশ বস্তু ও চিরকুট পাঠিয়ে হুমকি
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
পে স্কেলের দাবিতে কর্মবিরতিতে বিভিন্ন সরকারি দফতরের কর্মচার…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
সরকারি ৬ ব্যাংকের নিয়োগ পরীক্ষায় প্রক্সি, মুচলেকা দিয়ে মিলল…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬