স্বাস্থ্যবিধি মেনে বেরোবি খোলার দাবিতে শান্তিপূর্ণ মানববন্ধন

১০ সেপ্টেম্বর ২০২০, ১২:১০ PM

© টিডিসি ফটো

করোনা পরিস্থিতির কারণে দীর্ঘ সময় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের পর এবার বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবিতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবির) শিক্ষার্থীরা গতকাল মানববন্ধন করেছে। আজ বৃহস্পতিবার ( ১০ই সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা মূল ফটকের সামনে সকাল ১০টায় শান্তিপূর্ণ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

এতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী গোলাম মাহমুদ এর সঞ্চালনায় এই শান্তিপূর্ণ মানববন্ধনে বক্তব্য রাখেন একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের মাহমুদ মিলন, ইংরেজি বিভাগের সাইমুর রহমান, পদার্থ বিজ্ঞান বিভাগের মিঠু খন্দকার প্রমুখ ।

এছাড়াও বেশ কিছু সাধারণ শিক্ষার্থীরা এই শান্তিপূর্ণ মানববন্ধনে অংশগ্রহণ করেন। বক্তব্যে মাহমুদ মিলন বলেন, বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করেন তারা সবাই দেশের প্রথম সারির নাগরিক তারা নিজেদের সুরক্ষার ব্যপারে সচেতন। আমাদের দাবি হলো, স্বাস্থ্যবিধি মেনে কম ঝুঁকিপূর্ণ এলাকার বিশ্ববিদ্যালয় গুলো থেকে শুরু করে পর্যায়ক্রমে সকল বিশ্ববিদ্যালয় গুলো খুলে দেয়া হোক।

এছাড়াও অন্যান্য বক্তারা বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থীরা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের। তারা টিউশন করে নিজেদের পড়াশোনার খরচ চালায়। এই করোনার প্রভাবে প্রায় সবারই পরিবারের আর্থিক অবস্থা অনেকটাই নাজুক। এমতাবস্থায় তারা নিজেরা পরিবারের বোঝা স্বরুপ হয়ে গেছে। তাই সরকারের কাছে আকুল আবেদন, স্বাস্থ্যবিধি মেনে পর্যায়ক্রমে দেশের সব বিশ্ববিদ্যালয় খুলে দেয়া হোক।

 

জুলাই গণঅভ্যূত্থান ‍নিয়ে বার্তা দিলেন মাহফুজ আলম
  • ০২ এপ্রিল ২০২৬
নোয়াখালীকে বিভাগ করার প্রস্তাব সংসদে, নোটিশ দিলেন হান্নান ম…
  • ০২ এপ্রিল ২০২৬
ক্ষমতার পেছনে ছুটতে গিয়ে বাড়ি ফেরার পথ নষ্ট করে ফেলি আমরা…
  • ০২ এপ্রিল ২০২৬
দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে প্রত্…
  • ০২ এপ্রিল ২০২৬
বেইলি রোডের প্রেম নাকি টেকে না! নস্টালজিয়ায় নটর ডেম-ভিকারুন…
  • ০২ এপ্রিল ২০২৬
চালক সংকটে কুবিতে বাস বন্ধ, অনুমোদন দিচ্ছে না ইউজিসি
  • ০২ এপ্রিল ২০২৬