আজ থেকে বিনামূল্যে টেলিটকের ইন্টারনেট পাচ্ছেন শিক্ষার্থীরা

০৯ সেপ্টেম্বর ২০২০, ০৯:৪৮ PM

© টিডিসি ফটো

এখন থেকে অনলাইন ক্লাসে অংশ নিতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের টাকা দিয়ে ইন্টারনেট কিনতে হবে না। আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) থেকে তারা বিনামূল্যে টেলিটকের ইন্টারনেট পাচ্ছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এ তথ্য জানিয়েছেন।

মন্ত্রী তাঁর ফেরিফায়েড ফেসবুক একাউন্টের এক স্ট্যাটাসে জানান, একদিন স্বপ্ন দেখেছিলাম আমার দেশের ছেলে-মেয়েরা শিক্ষার জন্য ইন্টারনেট পাবে বিনামূল্যে। সেই স্বপ্নটা বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো বাস্তবায়িত হচ্ছে। ধন্যবাদ ইউজিসি ও টেলিটক।

এর আগে গত ২ সেপ্টেম্বর ইউজিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনলাইনে শিক্ষা কার্যক্রম চলমান রাখার জন্য নামমাত্র মূল্যে ইন্টারনেট ব্যান্ডউইথ দিবে সরকারি মোবাইল অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেড। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক পরিচালিত বিডিরেন প্লাটফর্ম ব্যবহারকারী দেশের সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই সুবিধা পাবে।

“প্রতিমাসে ১০০ টাকা রিচার্জের বিনিময়ে এই সুবিধা পাওয়া যাবে। রিচার্জকৃত টাকা তার মূল একাউন্টে জমা হবে। এই টাকা ভয়েস কল ও ডাটার জন্য ব্যয় করা যাবে। অব্যবহৃত টাকা পরবর্তী রিচার্জে যোগ হবে। তবে ১০০ টাকার নিচে রিচার্জ করলে এবং সিমে ন্যূনতন ডাটা না থাকলে এই সুবিধা ভোগ করা যাবে না।”

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর ফেসবুক থেকে
ককরোচদের আন্দোলনের মধ্যেই প্রকাশ্যে ভারতের নির্বাচন কমিশনের…
  • ২৩ অক্টোবর ২০২৬
ঝালকাঠিতে দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জা…
  • ২৩ অক্টোবর ২০২৬
গাজীপুরে বাসায় আগুন, ২ শিশুসহ দগ্ধ একই পরিবারের চারজন
  • ২৩ অক্টোবর ২০২৬
যৌন নিগ্রহের অভিযোগ ওঠা সেই শিক্ষকের পাশে কওমি স্কলার শামীম…
  • ২৩ অক্টোবর ২০২৬
এনসিপির নতুন কমিটি জামায়াতের যুব শাখা রূপে আবির্ভূত হয়েছে
  • ২৩ অক্টোবর ২০২৬
ঋতুস্রাব-গর্ভাবস্থায় ছুটি নেই, বাধ্য হয়ে জরায়ু বাদ দিচ্ছেন …
  • ২৩ অক্টোবর ২০২৬