বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় বিল পাস

০৯ সেপ্টেম্বর ২০২০, ০৪:২০ PM

© ফাইল ফটো

কিশোরগঞ্জ সদর উপজেলার বউলাই ইউনিয়নে জাতির পিতার নামে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিল-২০২০' পাস হয়েছে।

আজ বুধবার (৯ সেপ্টেম্বর) শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সংসদে বিলটি পাসের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়। এর আগে বিলটির ওপর জনমত যাচাই, বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনী প্রস্তাবগুলোর নিষ্পত্তি করা হয়।

বিলটি গত বাজেট অধিবেশন চলাকালে ২৯ জুন সংসদে উত্থাপন করা হলে তা সংসদীয় কমিটিতে পাঠানো হয়। এর আগে ২৪ ফেব্রুয়ারি মন্ত্রিসভার বৈঠকে এই বিশ্ববিদ্যালয়টি স্থাপনে প্রণীত খসড়া আইনের অনুমোদন দেওয়া হয়।

‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিল- ২০২০’ এর ৫৫টি ধারা রয়েছে। এর চ্যান্সেলর, ভাইস-চ্যান্সেলর, কোষাধ্যক্ষ নিয়োগসহ সিন্ডিকেট, অ্যাকাডেমিক কাউন্সিল ও অর্থ কমিটির কাজ নিয়ে আইনে উল্লেখ রয়েছে। অন্যান্য বিশ্ববিদ্যালয় আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে খসড়া আইনটি প্রণয়ন করা হয়েছে।

ঋতুস্রাব-গর্ভাবস্থায় ছুটি নেই, বাধ্য হয়ে জরায়ু বাদ দিচ্ছেন …
  • ২৩ অক্টোবর ২০২৬
মাইকিং করে হাসিনার ফেরার ‘সুখবর’ দিয়ে গ্রেপ্তার ২  
  • ২৩ অক্টোবর ২০২৬
বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড়, বৃষ্টি হতে পারে দেশের যেসব…
  • ২৩ অক্টোবর ২০২৬
সৌদি আরবে বিভিন্ন অপরাধে দণ্ডিত হয়ে বন্দী সাড়ে ৭ হাজার বাংল…
  • ২৩ অক্টোবর ২০২৬
ষষ্ঠ শ্রেণির বইয়ে ‘দাঁড়িপাল্লা’ নিয়ে বিতর্ক, পরিবর্তনের উদ্…
  • ২৩ অক্টোবর ২০২৬
ঢাকা-কক্সবাজার রুটে চালু হচ্ছে আরও একটি ট্রেন, ওঠা যাবে কয়ে…
  • ২৩ অক্টোবর ২০২৬