ইবির অধীনে অনুষ্ঠিত ফাযিল ৩য় বর্ষের পরীক্ষার ফল প্রকাশ

০৭ সেপ্টেম্বর ২০২০, ১২:৫৭ PM

© টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অধীনে অনুষ্ঠিত ফাযিল স্নাতক ৩য় বর্ষ (অনিয়মিত)পরীক্ষা-২০১৮ এর ফলাফল প্রকাশিত হয়েছে। আজ সোমবার দুপুর ১২টায় সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে সারাদেশে একযোগে প্রকাশিত হয়েছে।

এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমানের হাতে আনুষ্ঠানিকভাবে ফলাফল তুলে দেন ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ আবুল কালাম আজাদ।

জানা যায়, এবার ফাযিল স্নাতক ৩য় বর্ষ (অনিয়মিত) পরীক্ষায় প্রায় ২১৫৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করেন। এর মধ্যে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ২০৯৪ জন। পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের এই লিংক থেকে জানা যাবে।

ফলাফল হস্তান্তরকালে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. পরেশ চন্দ্র বম্মর্ণ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস.এম আব্দুল লতিফ, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ আরিফ মোল্লা প্রমুখ।

জবিতে ছাত্রদল নেতার শিক্ষক হেনস্থার প্রতিবাদে শিক্ষার্থীদের…
  • ৩১ মার্চ ২০২৬
ডুয়েটে চালু হল দেশের প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ল্যাব
  • ৩১ মার্চ ২০২৬
বেদখলকৃত ২ হল উদ্ধারে ১০ দিনের আল্টিমেটাম দিল জবি ছাত্রদল
  • ৩১ মার্চ ২০২৬
বল টেম্পারিংয়ের দায়ে ২ ম্যাচ নিষিদ্ধ ফখর জামান
  • ৩১ মার্চ ২০২৬
ড. ইউনূসকে নিজের লেখা বই উপহার দিলেন আবিদুল ইসলাম
  • ৩১ মার্চ ২০২৬
আরও ১৪ জনকে জেলা পরিষদ প্রশাসক নিয়োগ
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence